শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২২, ০৬:৫৯ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২২, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহৎ শিল্পসহ ছয় ক্যাটাগরিতে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পাচ্ছে ২০ প্রতিষ্ঠান

মনজুর এ আজিজ: ছয়টি ক্যাটাগরিতে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার-২০২০ পাচ্ছে ২০ শিল্পপ্রতিষ্ঠান। জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদানের স্বীকৃতি, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার দেওয়া হচ্ছে। গত ২ আগস্ট পুরস্কারের জন্য মনোনীতদের তালিকার প্রজ্ঞাপন জারি করেছে শিল্প মন্ত্রণালয়। ১০ আগস্ট তা গেজেট আকারে প্রকাশিত হয়।

এ বছর বৃহৎ শিল্প ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম পুরস্কার পাচ্ছে রানার অটোমোবাইলস ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। যৌথভাবে দ্বিতীয় হয়েছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ ও ফারিহা স্পিনিং মিলস। তৃতীয় হয়েছে এনভয় টেক্সটাইল।
মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে নোমান টেরি টাওয়াল মিলস। যৌথভাবে দ্বিতীয় হয়েছে মাসকোটেক্স লিমিটেড ও এপিএস ডিজাইন। যৌথভাবে তৃতীয় হয়েছে বেঙ্গল পলিমার ওয়্যারস ও অকো-টেক্স লিমিটেড।

ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরষ্কার পাচ্ছে মাসকো ওভারসিজ লিমিটেড। যৌথভাবে দ্বিতীয় পুরস্কার পাচ্ছে আব্দুল জলিল লিমিটেড ও প্যাসিফিক সী ফুডস। এছাড়া তৃতীয় হয়েছে মাধবদী ডাইং ফিনিশিং মিলস। এছাড়া মাইক্রো শিল্প শ্রেণিতে শুধু প্রথম পুরস্কার পাচ্ছে মাসকো ডেইরী এন্টারপ্রাইজ।

কুটির শিল্পে প্রথম পুরস্কার ও দ্বিতীয় পুরস্কার পাচ্ছে যথাক্রমে ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড ও রং মেলা নারী কল্যাণ সংস্থা (আরএনকেএস)। পাশাপাশি হাই-টেক শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে ফেয়ার ইলেকট্রনিক্স। আর দ্বিতীয় হয়েছে মীর টেলিকম লিমিটেড ও তৃতীয় হয়েছে সার্ভিস ইঞ্জিন লিমিটেড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়