মনিরুল ইসলাম : জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অঞ্চলভিত্তিক বৈষম্য হয়েছে উল্লেখ করে বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা নিজ নিজ এলাকায় বেশি বরাদ্দ নিয়েছেন, ফলে উত্তরাঞ্চলের রাস্তাঘাট চরমভাবে অবহেলিত থেকে গেছে।
রোববার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি অধিবেশনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
আখতার হোসেনের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমি সংসদ সদস্যের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করছি। বিগত সরকারের আমলে উন্নয়নের নামে মেগা প্রজেক্টগুলোতে চরম দুর্নীতি হয়েছে।
তিনি বলেন, আগামী দিনগুলোতে কোনো প্রকার দুর্নীতি প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে।