শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি ◈ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান ◈ গালফ দেশগুলোর সঙ্গে আকাশ প্রতিরক্ষায় বিলিয়ন ডলারের চুক্তি চূড়ান্ত করল ইউক্রেন

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ০৮:২৫ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বপ্ন সুপারশপের গ্রাহক ডেটাবেজ হ্যাক, আপনার তথ্যও কি ঝুঁকিতে?

দেশের জনপ্রিয় সুপারশপ চেইন ‘স্বপ্ন’র গ্রাহক ডেটাবেজ হ্যাকের অভিযোগ উঠেছে। হ্যাকাররা প্রতিষ্ঠানটির কাছে ১৫ লাখ মার্কিন ডলার (১৮ কোটি টাকা) দাবি করেছে। 

প্রায় তিন মাস আগে এই ঘটনা ঘটলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বপ্নের গ্রাহকদের নাম, ফোন নম্বর ও কেনাকাটার তথ্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির শনিবার (২৮ মার্চ) জানান, গত ডিসেম্বরে হ্যাকাররা তাদের কোম্পানির ডেটাবেজ নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ডেটাবেজে পুনরায় অ্যাক্সেস পেতে হ্যাকাররা ১৮ কোটি টাকা দাবি করে।

বর্তমানে দেশের ৬৩টি জেলায় স্বপ্নের ৮১২টি আউটলেট রয়েছে। প্রতিষ্ঠানটির নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৪০ লাখের বেশি। হ্যাক হওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের নাম, মোবাইল নম্বর ও তাদের কেনাকাটার বিস্তারিত তথ্য। তবে ঠিক কতজন গ্রাহকের তথ্য ঝুঁকির মুখে পড়েছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি স্বপ্ন এমডি।

তিনি জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে স্বপ্ন। এসিআই লিমিটেডের সহযোগী এই প্রতিষ্ঠানটি দেশি-বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞ ও পুলিশের সিটিটিসি ইউনিটের সঙ্গে সমস্যা সমাধানে কাজ করছে।

স্বপ্ন এমডির দাবি, ইতোমধ্যে সিস্টেম সুরক্ষিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে গ্রাহকদের ডেটা ফাঁস হতে পারে-এমন কোনো সতর্কবার্তা বা পাবলিক স্টেটমেন্ট পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ইস্যু করা হয়নি।

তিন মাস আগে হ্যাকিংয়ের ঘটনা ঘটলেও কেন আগে ব্যবস্থা নেওয়া হয়নি, এমন প্রশ্নে এমডি জানান, বিষয়টি তারা অতি সম্প্রতি শনাক্ত করতে পেরেছেন। যখন আমরা হ্যাকারদের জানালাম যে অনৈতিক লেনদেন করব না, তখন তারা আমাদের হুমকি দিতে শুরু করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়