শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৩১ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

বিবিসি বাংলার প্রতিবেদন।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে ১৭ ফেব্রুয়ারি। তবে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন? তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকলে সেখানে কতদিন থাকবেন? কবে সরকারি বাসভবন ছেড়ে দেবেন, নাকি দেবেন না। অথবা দেশের বাইরে চলে যাবেন কি না—এসব নিয়ে চলছে নানা আলোচনা।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের তিন দিন পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন অধ্যাপক ইউনূস। সাধারণত গণভবনই সরকারপ্রধানের বাসভবন হয়ে থাকে। কিন্তু শেখ হাসিনার দেশ ছাড়ার খবরে হাজারো ছাত্র-জনতা গণভবনে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে গণভবন বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় অন্তর্বর্তী সরকারপ্রধানের বাসভবন হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে বেছে নেয় সরকারি আবাসন পরিদপ্তর। পরবর্তীকালে গণভবনকে ‘জুলাই জাতীয় স্মৃতি জাদুঘরে’ রূপান্তর করা হয়েছে। ফলে সেখানে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের ওঠার কোনো সুযোগ বা সম্ভাবনা নেই।

তবে নতুন সরকার গঠিত হওয়ায় এখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ছাড়তে হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার পরও অধ্যাপক ইউনূস সরকারি বাসভবন যমুনায় থাকছেন কি না—এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান বলেন, ‘এখন উনি (অধ্যাপক ইউনূস) যমুনায় আছেন এক সপ্তাহের জন্য। এই সপ্তাহের পরে মুভ করবেন উনি গুলশানের বাসায়। বৃহস্পতিবারও অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্ত্রী ও মেয়েসহ যমুনায় অবস্থান করছেন।’

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন বলেই জানিয়েছেন পুলিশের এই এডিসি। প্রধানমন্ত্রী ও যমুনার আশপাশের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব পুলিশের রমনা বিভাগের। এডিসি মীর আসাদুজ্জামান বলেন, ‘এখানে ওঠার কথা। আমি যতটুকু জানি, কিছু সংস্কারের কাজ হবে। মাস দুই লাগতে পারে উঠতে।’

এদিকে, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী যখন উঠবেন, তখন ওনার ডিজায়ার অনুযায়ী কিছু সংস্কার লাগবেই। প্রধান উপদেষ্টা ওঠার আগেও কিছু কাজ করা হয়েছিল। কিছু কাজ করা লাগবে। আমাদের প্রস্তুতি আছে।’ তবে ড. ইউনূসের যমুনা ছাড়ার ব্যাপারে এই কর্মকর্তা সুস্পষ্ট কোনো দিন-তারিখের কথা জানাননি।

নতুন প্রধানমন্ত্রীর জন্য তাহলে যমুনার সংস্কার কাজ কবে থেকে শুরু হবে বা কতদিন লাগবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা টার্গেট করেছি যে এটা ভ্যাকেন্ট পাওয়ার পর থেকে এক মাসের মধ্যে রেডি করতে পারব।’

দেশে থাকছেন কি ড. ইউনূস

অধ্যাপক ইউনূস এখন দেশেই থাকছেন। মার্চের তৃতীয় সপ্তাহে একটি অনুষ্ঠানে জাপান যাবেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থাকার সময়ই তাঁর এই সফর নির্ধারিত হয়েছিল। জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে পাঁচ দিনব্যাপী ওই অনুষ্ঠানে অংশ নেবেন অধ্যাপক ইউনূস। অনুষ্ঠান শেষ তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেন, ‘উনি (অধ্যাপক ইউনূস) ব্যক্তিগত কাজ করছেন এখন, যেটা করতেন আগে। তারপর ইউনূস সেন্টারে অফিস শুরু করবেন। আগামী সপ্তাহ থেকে অফিস শুরু করবেন। যমুনায় বসেই ব্যক্তিগত কাজগুলো করছেন।’

কবে থেকে ইউনূস সেন্টারের কার্যালয়ে অফিস শুরু করবেন—এমন প্রশ্নে এই কর্মকর্তা বলেন, ‘আগামী সপ্তাহে ইউনূস সেন্টারে জয়েন করবেন। এরপর ওনার থ্রি জিরো কনসেপ্ট নিয়ে রেগুলার বেসিসে কাজ করবেন।’

তবে অধ্যাপক ইউনূস এ বিষয়ে প্রকাশ্যে এখনো কোনো মন্তব্য করেননি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়