শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৯:০৬ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা

মনিরুল ইসলাম : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদনের ভিড় বাড়ছে।

আজ বুধবার আপিল কার্যক্রমের তৃতীয় দিনে ইসি’র স্থাপিত বুথগুলোতে মোট ১৩১টি আবেদন জমা পড়েছে। এর ফলে গত তিন দিন মিলিয়ে মোট আপিল আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৫টিতে। এর মধ্যে প্রথমদিন ৪২টি, দ্বিতীয়দিন ১২২টি ও তৃতীয়দিন ১৩১টি।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থাপিত ১০টি অঞ্চলের বুথে প্রার্থীরা তাদের আইনজীবীদের সঙ্গে নিয়ে আবেদন জমা দিচ্ছেন। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা প্রার্থিতা ফিরে পেতে এবং যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তাদের অনেকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আপিল করছেন।

অঞ্চলভিত্তিক আপিল আবেদনের চিত্র নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার ঢাকা অঞ্চলে ৩১টি, কুমিল্লা অঞ্চলে ১৯টি, ময়মনসিংহ অঞ্চলে ১৬টি, খুলনা অঞ্চলে ১১টি, রাজশাহী অঞ্চলে ১৫টি, রংপুর অঞ্চলে ০৯টি, ফরিদপুর অঞ্চলে ০৭টি, চট্টগ্রাম অঞ্চলে ১০টি, বরিশাল অঞ্চলে ০৯টি ও সিলেট অঞ্চলে ৪টি।

কমিশন সূত্র জানায়, আপিলকারীদের বড় অংশই মনোনয়নপত্র বাতিল হওয়া স্বতন্ত্র বা রাজনৈতিক দলের প্রার্থী। তবে এর মধ্যে ব্যতিক্রমও রয়েছে। কুমিল্লা অঞ্চল থেকে একজন বৈধ প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের দাবিতে চারটি আবেদন জমা পড়েছে বলে ইসি কর্মকর্তারা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়