শিরোনাম
◈ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ◈ কোনোভাবেই সৌর বিদ্যুতের দাম ৭ টাকা হতে পারে না ◈ নারী এশিয়া কা‌পের ম‌্যা‌চে ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করায় শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক ◈ কে এই ক্রিকেটার, ৮২ বছর বয়সে অবসর নি‌লেন? ◈ পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী প্রান্থ কুমার দাস! ◈ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে ‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, তরুণীর মৃত্যু ◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার ◈ যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি আপডেট, সর্বোচ্চ ৫,১৮১ ডলারের পেমেন্ট আসছে এই সপ্তাহে! ◈ দালালের ফাঁদ এড়িয়ে বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ পাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি ◈ সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৪ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় স্মৃতিসৌধে ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তাজনিত কার্যক্রম পরিচালনার কারণে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার খান আনু। 

কর্তৃপক্ষের জারি করা নোটিশে জানানো হয়েছে, রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রস্তুতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশ সাময়িকভাবে বন্ধ থাকবে। গত ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মোট ১০ দিন জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, ইতিমধ্যে পুরো স্মৃতিসৌধের পাকা অংশে ধোঁয়া-মোছার কাজ শুরু হয়েছে। স্মৃতিসৌধে থাকা ইটগুলো ঘঁষে-মেজে ব্যবহার করা হচ্ছে খয়েরি ও সাদা রং। স্মৃতিসৌধের আশপাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পুরো এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার খান আনু বলেন, বিজয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্মৃতিসৌধ এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্যই সীমিত সময়ের জন্য প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দর্শনার্থীদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে জানিয়ে তিনি আরও বলেন, এ বিষয়ে আমরা দর্শনার্থীদের সহযোগিতা কামনা করছি। এছাড়া বিজয় দিবসকে ঘিরে স্মৃতিসৌধ এলাকা পরিপাটি ও নিরাপদ রাখতে প্রস্তুতিমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ