শিরোনাম
◈ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ◈ কোনোভাবেই সৌর বিদ্যুতের দাম ৭ টাকা হতে পারে না ◈ নারী এশিয়া কা‌পের ম‌্যা‌চে ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করায় শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক ◈ কে এই ক্রিকেটার, ৮২ বছর বয়সে অবসর নি‌লেন? ◈ পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী প্রান্থ কুমার দাস! ◈ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে ‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, তরুণীর মৃত্যু ◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার ◈ যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি আপডেট, সর্বোচ্চ ৫,১৮১ ডলারের পেমেন্ট আসছে এই সপ্তাহে! ◈ দালালের ফাঁদ এড়িয়ে বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ পাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি ◈ সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৯ বিকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন পে স্কেল: চাকরিজীবীদের প্রতিবাদ ও আল্টিমেটাম

সরকারি চাকরিজীবীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও নতুন বেতন কাঠামো প্রণয়নের জন্য গত জুলাইয়ে গঠিত হয়েছে পে কমিশন। প্রজ্ঞাপনের নিয়ম অনুযায়ী কমিশনকে ৬ মাসের মধ্যে সুপারিশ জমা দিতে বলা হয়েছিল। তবে কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই সুপারিশ জমা দেওয়ার চেষ্টা চলছে।

চাকরিজীবীদের প্রতিবাদ ও আল্টিমেটাম

সরকারি কর্মচারীরা নতুন পে স্কেলের সুপারিশ জমা দেওয়ার জন্য ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। নির্ধারিত সময় পার হওয়ার পরও কমিশন সুপারিশ জমা না দেওয়ায় শুক্রবার (৫ ডিসেম্বর) শাহবাগ শহীদ মিনারে মহাসমাবেশ করেন চাকরিজীবীরা।

১৫ ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেল গেজেট প্রকাশ, জানুয়ারি ২০২৬ থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার আল্টিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে ১৭ ডিসেম্বর কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

কমিশন জানায়, আন্দোলনের চাপের কারণে নয়, নিয়মিত প্রক্রিয়াতেই দ্রুত সুপারিশ চূড়ান্ত করার কাজ চলছে। তবে নির্দিষ্ট কোনো তারিখ এখনও দেওয়া হয়নি। কমিশনের হাতে ডিসেম্বরের মাত্র সাতটি কার্যদিবস রয়েছে, যা সুপারিশ চূড়ান্ত করার জন্য যথেষ্ট নাও হতে পারে।

কমিশনের এক সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন, চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ ইতিমধ্যেই এগিয়েছে, এবং খুব শিগগিরই সুপারিশ জমা দেওয়া হবে। তবে ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ সম্ভব হবে কি না, তা তিনি নির্দিষ্টভাবে বলেননি।

সরকারি ও কমিশন-সংশ্লিষ্ট সূত্র বলছে, পুরো ডিসেম্বরই সুপারিশ চূড়ান্ত করতে লাগতে পারে। এরপর তা যাচাই-বাছাই করে নতুন বেতন কাঠামো তৈরি করা হবে। ফলে চাকরিজীবীদের আল্টিমেটামের সময় অনুযায়ী ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। উৎস: নিউজ২৪

 

  • সর্বশেষ