শিরোনাম
◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২২, ০৮:৩৪ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২২, ০৮:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ কামালের জন্মদিনে বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধা 

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শহীদ শেখ কামালের জন্মদিনের শ্রদ্ধা জ্ঞাপন করেছে বঙ্গবন্ধু পরিষদ। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুক্রবার সকাল ১০টায় শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

এসময় বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক, সভাপতিমণ্ডলীর সদস্য উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, কাজী রেহান সোবহান  যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের সময় সংগঠনটির নেতারা বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন।
এসময় সংগঠনটির নেতারা শেখ কামালের রাজনৈতিক জীবনের পাশাপাশি ক্রিড়া ও সংস্কৃতির ক্ষেত্রে অসামান্য অবদানের কথা তুলে ধরেন। স্বাধীন বাংলাদেশে আবাহনী ক্রিড়া চক্র গঠন ও স্পন্দন শিল্পী গোষ্টী প্রতিষ্ঠার মাধ্যমে যুব সমাজকে ক্রিড়া ও সংস্কৃতি ক্ষেত্রে মনোনিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শেখ কামাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়