শিরোনাম
◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ০৩:২২ রাত
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতভেদের পর কমিশনের শেষ পরামর্শ প্রস্তুত

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময়সীমা এবং প্রক্রিয়া নিয়ে ঐকমত্য ছাড়াই শেষ হলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের মতামত সমন্বয় করে দুয়েকদিনের মধ্যে সরকারকে পরামর্শ দেয়ার কথা জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বুধবার (৮ অক্টোবর) রাতে জাতীয় ঐকমত্য কমিশনের সমাপনী বৈঠক শেষে এ কথা জানান আলী রীয়াজ।

তিনি বলেন, আজ আলোচনার সমাপ্তি। তবে কমিশনের আরও কিছু কাজ আছে।
 
অধ্যাপক আলী রীয়াজ জানান, আদেশ জারি করে গণভোট করতে হবে। দুটি প্রশ্ন থাকবে, একটি ঐকমত্য হওয়া বিষয়, অন্যটি নোট অব ডিসেন্ট থাকা বিষয়ে। আগামী সংসদ নির্ধারিত সময়ের মধ্যে জুলাই সনদের সংশোধন সমূহ সংবিধানে অন্তর্ভুক্ত করবে।
 
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর নানারকম মত আছে। এর সবগুলো সমন্বয় করে দুয়েকদিনের মধ্যে সরকারকে প্রস্তাবনা দেব। আগামী ১৫ তারিখ বা ১৭ তারিখের মধ্যে ঐতিহাসিক দলিলের স্বাক্ষর অনুষ্ঠান হবে।
 
 ১৮-১৯ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়