শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ১১:৫৫ রাত
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজের নিবন্ধন করা যাবে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েই 

পাসপোর্টের মেয়াদ না থাকলেও হজযাত্রীরা নিবন্ধন করতে পারবেন। মঙ্গলবার (৭ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ বিষয়ে এক পরিপত্র জারি করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হজযাত্রীদের সুবিধার জন্য পাসপোর্টের মেয়াদ না থাকলেও তাঁরা নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

পরিপত্রে বলা হয়েছে, ২০২৬ সালের হজে গমন-ইচ্ছুকদের নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করা হয়েছে। এ ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে নিবন্ধনকারী হজযাত্রী বা হজ এজেন্সিকে ভিসা ইস্যুর জন্য পিআইডি নির্ধারণ করার সময় অবশ্যই মেয়াদসংবলিত পাসপোর্ট সিস্টেমে হালনাগাদ করতে হবে। অন্যথায়, হজযাত্রীর ভিসা হবে না। উল্লেখ্য, সৌদি সরকার ঘোষিত হজের রোডম্যাপ অনুসারে ১২ অক্টোবরে শেষ হবে ২০২৬ সালের হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম।
 
পাসপোর্টের মেয়াদের কারণে কোনো যাত্রীর যাতে নিবন্ধনে সমস্যা না হয়, সে জন্য ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সুযোগ দেওয়া হয়েছে। তবে নিবন্ধনের পর অবশ্যই নতুন পাসপোর্ট তৈরি করে ভিসা প্রাপ্তি সাপেক্ষে হজে যেতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়