শিরোনাম
◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০২:২৪ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থ উপার্জনকারীদের হাতে স্বাস্থ্যসেবা ছেড়ে দেয়া উচিত নয়: প্রধান উপদেষ্টা

স্বাস্থ্যসেবা অর্থ উপার্জনকারীদের হাতে ছেড়ে দেয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে প্রাথমিক স্বাস্থ্যসেবা রূপান্তর-বাংলাদেশের পরিকল্পনাবিষয়ক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, স্বাস্থ্যসেবার নামে অর্থ উপার্জনের বিশাল সুযোগ রয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অর্থ উপার্জন করা খুব সহজ হতে পারে। এর পেছনে রয়েছে সর্বাধিক মুনাফা অর্জন। ফলে, অর্থ উপার্জনের এ দৃষ্টিভঙ্গির কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হয়।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, আমরা অত্যন্ত মৌলিক বিষয়টি উত্থাপন করেছি- ওষুধ ও স্বাস্থ্যসেবা অর্থ উপার্জনকারীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। আমি বলছি না যে অর্থ উপার্জনকারীরা খারাপ মানুষ। আমি বলছি, এটি কেবল তাদের ওপর ছেড়ে দেওয়া উচিত নয়।

কোভিড-১৯ মহামারী চলাকালীন টিকা জটিলতার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, টিকা বিতরণ খুবই ভুলভাবে করা হয়েছিল। বিশ্বের ১০টি দেশ টিকা উৎপাদনের প্রায় ৮০ শতাংশ গ্রহণ করেছিল।

তিনি বিশ্বজুড়ে সামাজিক সমস্যা সমাধানের জন্য স্বাস্থ্যসেবা খাতে সামাজিক ব্যবসার পক্ষেও কথা বলেন।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, এনসিপি নেতা ডা. তাসনিম জারা ও ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. আসিফ সালেহ অনুষ্ঠানে অংশ নেন। উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়