শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৫৫ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়নাঘরে নির্যাতনে জড়িতদের চাকুরিচ্যুত করার আহবান চিফ প্রসিকিউটরের (ভিডিও)

জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রকাশিত প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের অপরাধের ঐতিহাসিক দলিল হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতিসংঘের প্রতিবেদনের নানা দিক এবং গোপন বন্দিশালা আয়নাঘর নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি।

তাজুল ইসলাম বলেন, জাতিসংঘের প্রতিবেদনের সঙ্গে ট্রাইব্যুনালের তদন্তের মিল রয়েছে। শেখ হাসিনা ও তার সরকারের লোকজনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারে জাতিসংঘের প্রতিবেদন গুরুত্বপূর্ণ প্রমাণ। এটি ট্রাইব্যুনালে বিচারের দলিল হিসেবে ব্যবহার করা হবে।

বিভিন্ন বাহিনী ও সরকারি যে‌সব কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে আইন অনুযায়ী ও জাতিসংঘের পরামর্শ অনুযায়ী তাদের চাকরি থেকে সাময়িক বহিষ্কারের পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করেন তিনি। উৎস: যমুনা টেলিভিশন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়