শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৫৬ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ বিমান ভেঙে নতুন এয়ারলাইনস তৈরির সুপারিশ

অর্থনৈতিক কৌশল পুনঃনির্ধারণ টাস্কফোর্স কমিটি বাংলাদেশ বিমান ভেঙে এর অর্ধেক সম্পদ ব্যবহার করে ‘বাংলাদেশ এয়ারওয়েজ’ নামে সম্পূর্ণ নতুন একটি এয়ারলাইনস তৈরির সুপারিশ করেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) অর্থনৈতিক কৌশল পুনঃনির্ধারণ সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সুপারিশ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, বাংলাদেশ বিমান ৫০ বছরেও আধুনিক ও উন্নত যাত্রীসেবা সেবা দিতে ব্যর্থ হয়েছে। তাই এটি ভেঙে এর অর্ধেক সম্পদ ব্যবহার করে ‘বাংলাদেশ এয়ারওয়েজ’ নামে সম্পূর্ণ নতুন একটি এয়ারলাইনস তৈরির সুপারিশ করেছে অর্থনৈতিক কৌশল পুনঃনির্ধারণ টাস্কফোর্স কমিটি।

তিনি আরও বলেন, নতুন এই এয়ারলাইনস বিশ্বমানের স্বতন্ত্র ব্যবস্থাপনা কোম্পানি মাধ্যমে পরিচালিত হবে। বাংলাদেশ বিমান একটি অথর্ব প্রতিষ্ঠান। বিদেশিরা এসে মুনাফা করছে অথচ বিমান পারছে না। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়