শিরোনাম
◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ ◈ ইরানের কাছে অস্ত্র সরবরাহে কড়া বার্তা, ৫০% শুল্কের ঘোষণা ট্রাম্পের ◈ সাবেক ক্রীড়া উপদেষ্টা গায়ের জোরে বিসিবি দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড, সংসদে হাসনাত আব্দুল্লাহ (ভিডিও)

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৫, ১১:১৫ রাত
আপডেট : ১৩ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের বাড়ল ৬ সংস্কার কমিশনের মেয়াদ

সরকার নির্বাচনব্যবস্থা, সংবিধান, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগ এবং পুলিশ সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে।

দ্বিতীয় দফায় এসব কমিশনের মেয়াদ বাড়িয়ে সোমবার (২০ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সংস্কার কমিশনগুলো গঠনের পর ৯০ দিনের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে ভিন্ন ভিন্ন দিনে গঠিত কমিশনগুলোর কাজ শেষ না হওয়ায় প্রথম দফায় তাদের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

সংবিধান, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কার কমিশন তাদের প্রতিবেদন গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। তবে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন এখনো তাদের প্রতিবেদন জমা দিতে পারেনি।

প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদনে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন প্রায় ১৫০টি সুপারিশ উল্লেখ করেছে। নতুন কিছু কাজ যোগ হওয়ায় কমিশনটির মেয়াদ আবারও বাড়ানো হয়েছে।

কমিশন সংশ্লিষ্ট একটি সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে জানিয়েছে, প্রধান উপদেষ্টাকে দেওয়া সুপারিশগুলো পুনর্মূল্যায়ন এবং পরিমার্জন করা হবে। পাশাপাশি নির্বাচনসংক্রান্ত নতুন আইন প্রণয়ন এবং অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশগুলোর সঙ্গে সমন্বয়ের জন্য এই বাড়তি সময় প্রয়োজন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গত ১৫ জানুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে জানান, প্রতিবেদন জমা দেওয়া কমিশনগুলোর প্রধানেরা কাজ সম্পন্ন করতে এক মাস সময় চেয়েছেন। এজন্য প্রতিবেদন জমা দেওয়া কমিশনগুলোর মেয়াদও বাড়ানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়