শিরোনাম
◈ আ‌মে‌রিকার প‌ক্ষে ইরানে পাল্টা হামলা চালালো কাতার, সৌ‌দি আরবও হামলার প্রস্তু‌তি নি‌চ্ছে ◈ ম্যাচ জিতেও বা‌র্সেলোনার বিদায়, ফাইনালে আতলেতিকো মা‌দ্রিদ ◈ ইরানে নতুন করে ইসরাইলের হামলা ◈ ফের কি রাজপথে নামছে এনসিপির নেতৃত্বে ছাত্ররা? ◈ এ‌শিয়ান কা‌পে খেলা নি‌য়ে ভারতীয় নারী ফুটবলে নজিরবিহীন বিতর্ক, দলকে পাঠানো হল ভুল জার্সি   ◈ বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের কার‌ণে এবার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তান ◈ রপ্তানিমুখী খাতের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় দিয়েছে সরকার ◈ কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সমর্থনে ভূমধ্যসাগরে রাফালসহ রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ◈ নারায়ণগঞ্জ বিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যে অবরুদ্ধ এনসিপি এমপি আব্দুল্লাহ আল আমিন ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের শঙ্কা, স্পট মার্কেট থেকে এলএনজি কেনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০৪:৩৯ দুপুর
আপডেট : ১২ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান

জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ জনের মরদেহের সন্ধান পেয়েছে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। মরদেহগুলো বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে রয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, খোঁজ পাওয়া মরদেহগুলোর মধ্যে ৫ জন পুরুষ ও একজন ৩২ বছর বয়সী নারী। তবে একজনের নাম জানা গেছে। ওই যুবকের নাম এনামুর। তিনি উপর থেকে পড়ে মারা গেছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ সময় মরদেহগুলোকে পুনরায় ময়নাতদন্তের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শাহবাগ থানার নিখোঁজ ডাইরি সাথে এই ৬ জনের তথ্য মেলেনি। কেউ নিখোঁজ থাকলে যোগাযোগ করার আহ্বান রইলো। এ সময় মরদেহগুলো ফিরিয়ে দেয়া পর্যন্ত এই সেলের কাজ চলবে বলেও জানানো হয়। উৎস: যমুনাটেলিভিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়