শিরোনাম
◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান; পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ, রূপপুর থেকে জাতীয় গ্রিডে গেল ৩৫০ মেগাওয়াট ◈ ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফা সভাপতি নির্বাচনে লড়বেন ফরাসি ফুটবল প্রধান ◈ পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা ◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল ◈ বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ গোপালগঞ্জে অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খাতুন খালাস ◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২২, ১০:৪৪ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২২, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের মিথ্যা তথ্য বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ক্ষতিগ্রস্ত করতে পারে: চীনের রাষ্ট্রদূত

লি জিমিং

ডেস্ক রিপোর্ট: ‘শিনজিয়াংয়ে জোরপূর্বক শ্রম' সম্পর্কিত যুক্তরাষ্ট্রের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, এ বিষয়ে বাংলাদেশ সতর্ক না হলে তা দেশটির গার্মেন্টস শিল্পকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। আজ বুধবার '#রাষ্ট্রদূতের সঙ্গে একথমিনিট' শীর্ষক একটি ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

লি জিমিং বলেন, এটা আমার নজরে এসেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আনিত তথাকথিত "শিনজিয়াংয়ে জোরপূর্বক শ্রম" সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে, বাংলাদেশের একটি নির্দিষ্ট তৈরি পোশাক (আরএমজি) শিল্প সংগঠন সম্প্রতি তাদের সদস্যদের চীন থেকে তুলা আমদানির ক্ষেত্রে ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে। আমি আরও লক্ষ্য করেছি যে, সংগঠনটির সঙ্গে কিছু মার্কিন সংস্থার অধিভুক্ত "ইন্দো-প্যাসিফিক সুযোগ প্রকল্প" এর দুই প্রতিনিধির একটি বৈঠকের পরে ওই সতর্ক বার্তাটি দেওয়া হয়েছে।

'এই তথাকথিত "শিনজিয়াংয়ে জোরপূর্বক শ্রম" সম্পর্কিত অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। কিন্তু তারা কেন মিথ্যা বলছে? এটি এখন ইন্টারনেটে প্রচারিত হয়েছে যে পূর্বে গুয়াংঝুতে দায়িত্বরত দুই মার্কিন কূটনীতিক ২০২১ সালে কথিতভাবে স্বীকারোক্তি দিয়েছেন, যা আমি উদ্ধৃত করছি, "শিনজিয়াংয়ে কোনো সমস্যা নেই, কিন্তু শিনজিয়াংকে আন্তর্জাতিক শিল্প ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার এবং উইঘুরদের অসন্তুষ্ট ও অশান্ত করে তুলে চীনা সরকারের বিরুদ্ধে যুদ্ধে লেলিয়ে দেওয়ার একটি কার্যকর উপায় হলো তাদের মানবাধিকার নীতিমালাকে আক্রমণ করা",' বলেন তিনি।

সবশেষে চীনা রাষ্ট্রদূত বলেন, 'এই প্রকাশটি ২০১৮ সালে একজন প্রাক্তন উচ্চ-পদস্থ মার্কিন কর্মকর্তার দেওয়া একটি বিবৃতির অনুকরণ। স্পষ্টতই, ওয়াশিংটন শিনজিয়াং সম্পর্কে এই মিথ্যাটি ব্যবহার করেছে চীনকে কলঙ্কিত ও অপমান করতে, যার চূড়ান্ত লক্ষ্য চীনকে নিয়ন্ত্রণ করা। যে কারণে আমি আজ বিষয়টি এখানে তুলে ধরলাম তা হলো, বাংলাদেশি জনগণ সতর্ক না হলে, এই মিথ্যা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। আপনিও কি তাই মনে করেন না?' সম্পাদনা: খালিদ আহমেদ

  • সর্বশেষ