শিরোনাম
◈ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ ◈ সম্মিলিত ইসলামী ব্যাংক আমানত ফেরত পেতে ৭৪ হাজার আবেদন, প্রথম দিনে ২৫০ কোটি টাকা তুললেন আমানতকারীরা ◈ ঢাকাতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ ভারত-বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন চালু নিয়ে বৈঠক, নতুন রুটের প্রস্তাব ঢাকার ◈ নতুন যে দায়িত্ব পেলেন এ. এম. মাহবুব উদ্দিন ◈ হুতিদের কারাগারে সৌদি বিমান হামলার অভিযোগ, নিহত ৭ ◈ ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা : রিজভী ◈ কেরুর মদ বিক্রি ৫০০ কোটি টাকা, ডিস্টিলারি ইউনিটে রেকর্ড ২২৪ কোটি টাকার মুনাফা ◈ হাসিনাকে ‘কোনো অবস্থাতেই প্রত্যর্পণ করবে না' দিল্লি, দেশে ফিরলে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ: আনন্দবাজার ◈ ডিসেম্বরে মেয়াদ শেষ গঙ্গা চুক্তির, তারেক-মোদি বৈঠকেই কি হবে নবায়নের সিদ্ধান্ত?

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৪, ১০:১০ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না: সজীব ওয়াজেদ জয়

এম খান: [২] শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না জানিয়ে তার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আমার মনে হয়, তার এখানেই শেষ। আমার পরিবার এবং আমি - আমাদের যথেষ্ট হয়েছে।’

[৩] পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বিবিসিকে বলেছেন, ‘তার বয়স সত্তরের ঘরে, তার এত পরিশ্রমের পর একটি ছোট্ট অংশ তার বিরুদ্ধে এমন বিক্ষোভ করলো ...তিনি এতে ‘খুবই হতাশ’ হয়েছেন।’

[৪] সজীব ওয়াজেদ জয় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ার অনুষ্ঠানকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

[৫] সজীব ওয়াজেদ জয়, আজকের(সোমবার) দিন পর্যন্ত সদ্য পদত্যাগি প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন।

[৬] তিনি বলেছেন, “রোববার থেকেই পদত্যাগের বিষয়টি বিবেচনা করছিলেন শেখ হাসিনা। এবং পরিবারের অনুরোধে নিজের নিরাপত্তার কথা ভেবে তিনি দেশত্যাগ করেছেন।”

[৭] তার মায়ের ক্ষমতায় থাকার রেকর্ডের সমর্থনে তিনি বলেছেন, “তিনি (শেখ হাসিনা) বাংলাদেশকে বদলে দিয়েছেন। তিনি যখন ক্ষমতায় আসেন, তখন এটি একটি ব্যর্থ রাষ্ট্র ছিল। একটা গরীব দেশ ছিল। আজকের দিন পর্যন্ত এটি এশিয়ার অন্যতম রাইজিং টাইগার হিসেবে বিবেচিত হয়। তিনি ভীষণই নিরাশ হয়েছেন।“

[৮] বিক্ষোভকারীদের শক্ত হাতে দমন করার অভিযোগ নাকচ করে দিয়ে সজীব ওয়াজেদ জয় বলেছেন, “কেবল গতকালই (রোববার) ১৩জন পুলিশকে তারা পিটিয়ে মেরেছে। উচ্ছৃঙ্খল মানুষ যখন কাউকে পিটিয়ে মেরে ফেলে, তখন পুলিশের কাছে আপনি কী আশা করেন?”

[৯] বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হওয়া বিক্ষোভ সহিংস হয়ে ওঠার পর গত কয়েকদিনে তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন।

এসবি২

  • সর্বশেষ