শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ১০:৫৩ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাদেশে ৬৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন, ৩৫ জন কারামুক্ত

সঞ্চয় বিশ্বাস: [২] শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও আদালত বসেছে। কোটা বিরোধী আন্দোলনে সহিংসতার মামলায় দেশের বিভিন্ন আদালত থেকে ৬৮ জন এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন। এদের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৩৫ জন জামিনে মুক্তি পেয়েছেন, ৭ জন ছাড়া পাবেন কাল। চট্টগ্রামে ১৬, সাতক্ষীরায় ৬, রংপুরে ২ জন এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন। তাদের মধ্যে শুক্রবার রাতে কেউ কারামুক্ত হয়েছেন কি না জানা যায়নি।  

[৩] শুক্রবার (২ আগস্ট) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার কথা বিবেচনা করে আইনমন্ত্রী তাদের জামিনের বিশেষ উদ্যোগ নেন। তিনি শিক্ষার্থীদের দ্রুত জামিন দেওয়ার ব্যাপারে উদ্যোগী হতে সারা দেশের প্রসিকিউশন টিমকে (রাষ্ট্রপক্ষের আইনজীবী) নির্দেশনা দিয়েছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়