শিরোনাম
◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৪, ১০:২৯ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুষ্কৃতিদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ পুলিশের

সুজন কৈরী: [২] বুধবার ক্ষুদে বার্তায় সহিংসতা নাশকতার ঘটনায় দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য দিয়ে এ অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

[৩] বার্তায় বলা হয়, সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে নাশকতা সৃষ্টিকারী ও দুষ্কৃতকারীদের সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিন। অপরাধীর নাশকতার সময়ের ছবি-ভিডিও ফুটেজ দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীকে সহযোগিতা করুন। 

[৪] পুলিশ সদর দপ্তরের পাঠানো ক্ষুদে বার্তায় বলা হয়, তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। তথ্য দেওয়ার জন্য দুটি যোগাযোগ নম্বর দিয়েছে পুলিশ সদর দপ্তর। এগুলো হলো-০১৩২০০০১২২২ ও ০১৩২০০০১২২৩।

[৫] এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশও নাশকতাকারী-দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে। 

[৬] এক ক্ষুদে বার্তায় ডিএমপি জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতাকারী-দুষ্কৃতকারীদের তথ্য ০১৩২০১০১০১০ বা ০১৩২০২০২০২০ নম্বরে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে ডিএমপি। তথ্য প্রদানকারীকে পুরস্কৃত করা হবে ও নাম-পরিচয় গোপন রাখা হবে। 

[৭] পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ঢাকাসহ সারাদেশে পুলিশের ২৮১ যানবাহন ভাংচুর ও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও স্থাপনা ভাংচুর অগ্নিসংযোগ করা হয়েছে ২৩৫ টিতে। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ