শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৪, ০৫:০৩ সকাল
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারফিউয়ের সময়সীমা আরো বাড়ল

বাংলাদেশে শুক্রবার রাত থেকে জারি করা কারফিউয়ের সময়সীমা আরো বাড়ানো হয়েছে।

সর্বশেষ নির্দেশনা অনুযায়ী রোববার সকাল ১০টা পর্যন্ত কারফিউ রয়েছে। তবে সেই সময় আরো বাড়ানো হয়েছে।

শনিবার রাতে আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের জানিয়েছেন, রোববার বিকাল তিনটা পর্যন্ত কারফিউ থাকবে। সূত্র : বিবিসি বাংলা

তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দুই ঘণ্টার বিরতি থাকবে। এরপর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আবার কারফিউ চলবে।

এই কারফিউয়ের মধ্যেই সুপ্রিম কোর্টে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় ওই শুনানি হওয়ার কথা রয়েছে। গত মঙ্গলবার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। হাইকোর্টের সেই রায়ের পর থেকেই চলমান কোটা সংস্কার আন্দোলন শুরু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়