শিরোনাম
◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ০৭:৫১ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে বাংলাদেশের নতুন হাইকমিশনার ইকবাল হোসেন খান

খুররম জামান: [২] তিনি এই পদে রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিকের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। ইকবাল হোসেন বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ২০ তম ব্যাচের একজন পেশাদার  কূটনীতিক ২০০১ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগদান করেন। 

[৩] বর্তমানে তিনি ফরেন সার্ভিস একাডেমি, ঢাকায় মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মন্ত্রণালয়ে পশ্চিম এশিয়া শাখার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

[৪] তার কূটনৈতিক জীবনে তিনি জেদ্দা, লন্ডন, মস্কো এবং আবুধাবিতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। 

[৫] সর্বশেষ তিনি দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল ছিলেন।  ইকবাল হোসেন  রাশিয়ার পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি (পিএফইউআর) থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর এবং তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বর্তমানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স ডিগ্রি অর্জন করেন। সম্প্রতি তিনি বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর, ঢাকা থেকে এনডিসি কোর্স সম্পন্ন করেছেন। সম্পাদনা: সমর চক্রবর্তী

কেজে/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়