শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ০৫:১০ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ারা-ফৌজদারহাট পাইপলাইন মেরামত সম্পন্ন, কমবে গ্যাস সংকট

সালেহ্ বিপ্লব: [২] চট্টগ্রামের আনোয়ারা-ফৌজদারহাট গ্যাস পাইপলাইনের মেরামত কাজ শেষ করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। ফলে চলমান গ্যাস সংকট প্রশমিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

[৩] বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্ষতিগ্রস্ত ৪২ ইঞ্চি ব্যাসের আনোয়ারা-ফৌজদারহাট পাইপলাইনের মেরামতের কাজ শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে সম্পন্ন হয়েছে।

[৪] মন্ত্রণালয় জানায়, শুক্রবার দুপুর থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। ৭০ পিএসআইতে বর্তমান সরবরাহের চাপের সঙ্গে মিলিয়ে সঞ্চালন ও চাপ ধীরে ধীরে বাড়ানো হচ্ছে।

[৫] এর আগে মঙ্গলবার বিকেল ৫টার দিকে কর্ণফুলী টানেল ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির (কাফকো) মাঝামাঝি স্থানে ৪২ ইঞ্চি ব্যাসের আনোয়ারা-ফৌজদারহাট পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সব পাইপলাইনের ম্যাপিং করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

[৬] এদিকে তীব্র গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় গত কয়েকদিন ধরে দেশে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানায়, দেশে বিদ্যুৎ সরবরাহে প্রায় ২০০০ মেগাওয়াট ঘাটতি ছিলো।

[৭] এই পরিস্থিতির জন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ মারাত্মকভাবে কমে যাওয়াকে দায়ী করছেন বিদ্যুৎ ইউটিলিটি কর্মকর্তারা।

[৮] পেট্রোবাংলার সরকারি হিসাবে দেখা গেছে, আমদানি করা এলএনজি সরবরাহ কমে যাওয়ায় দেশে গ্যাস সরবরাহ কমে দাঁড়িয়েছে দৈনিক ২২৫৩ মিলিয়ন ঘনফুটে (এমএমসিএফডি)।

[৯] পিডিবির কর্মকর্তারা জানান, পেট্রোবাংলার এলএনজি সরবরাহ ক্ষমতা ১১০০ এমএমসিএফডি থেকে ২৪৩ এমএমসিএফডিতে নেমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যাপকভাবে কমে যায়।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়