শিরোনাম
◈ বন্ধ ছি‌লো পাঁচ বছর, আবারো চালু হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার  ◈ ডোনাল্ড ট্রাম্প বল‌লেন,  নিরাপত্তার খাতিরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ঠিক হবে না  ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: দেশে আবারও বাড়ছে ডলারের দাম ◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৮:৩৯ রাত
আপডেট : ০২ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্পিকারের সাথে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মনিরুল ইসলাম: [২] বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বৃহস্পতিবার তাঁর বাসভবনে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সৌজন্য সাক্ষাৎ করেন।

[৩] সাক্ষাৎকালে তাঁরা সংসদীয় মৈত্রী গ্রুপসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন।

[৪] ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরালো করতে ভূমিকা রাখতে পারে। 

[৫] স্পিকার বলেন, একাদশ জাতীয় সংসদের মত দ্বাদশ জাতীয় সংসদের জন্যও সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করা হচ্ছে। 

[৬] তিনি বলেন, জাপানের সংসদীয় মৈত্রী গ্রুপের সাথে জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভা সুষ্ঠুভাবে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

[৭] চতুর্থবারের মত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরীকে রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি অভিনন্দন জানান। তিনি বলেন, জাপানের রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সমন্বয়ে সংসদীয় মৈত্রী গ্রুপ ৩১ জুলাই বাংলাদেশ জাতীয় সংসদ পরিদর্শন ও সভায় অংশগ্রহণ করবেন। এসময় রাষ্ট্রদূতের বিশেষ সহকারীসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা  উপস্থিত ছিলেন। সম্পাদনা: কামরুজ্জামান

এমআই/কে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়