শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ১২ জুন, ২০২৪, ০২:১৯ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৪, ০২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ত্রাস দমনে বিমান বাহিনীর যথেষ্ট পরিমাণ সক্ষমতা রয়েছে: এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন

সাবেত আহমেদ, গোপালগঞ্জ: [২] নবনিযুক্ত বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন এ মন্তব্য করে বলেছেন, আমাদের গ্রাউন্ড ফোর্সের প্রয়োজনে আমরা সম্পৃক্ত থাকি। আপনারা বিশ্বাস রাখতে পারেন আমাদের সক্ষমতা আছে। প্রধানমন্ত্রী সব সময় বলেন আমরা কারো সাথে শত্রুতা করতে চাই না, যদি কখনো কেউ আমাদের আক্রমণ করার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা দাঁতভাঙ্গা জবাব দেয়ার জন্য প্রস্তুত আছি।

[৩] বুধবার সকাল ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

[৪] সম্প্রতি পার্বত্য অঞ্চলে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের কার্যকলাপ প্রসঙ্গে বিমান বাহিনী প্রধান বলেন, পার্বত্য অঞ্চলে যৌথবাহিনীর অভিযান চলছে। ওই অভিযানের সাথে বিমান বাহিনীও সম্পৃক্ত রয়েছে। আমাদের অত্যাধুনিক ড্রোন আছে। গত মেয়াদে বর্তমান সরকার এগুলো আমাদেরকে দিয়েছেন। 

[৫] এর আগে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান। এসময় বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করেন।

[৬] এরপর বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) সভানেত্রী সালেহা খান জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান। এসময় তারা সমাধি সৌধের পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। পরে বন্ধবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে সমাধি সৌধে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তারা।

[৭] এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেনসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা: এম খান

প্রতিনিধি/আইকে/এনএইচ

  • সর্বশেষ