শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৪, ০৩:৫০ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৪, ১১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্মৃতিসৌধ এবং ধানমন্ডিতে যাবেন না কাতারের আমির

খুররম জামান: [২] পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান সোমবার (২২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি জানান, দুই দিনের খুব সংক্ষিপ্ত সফরে আজ বিকেল ৪টায় ঢাকা আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। 

[৩] পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংক্ষিপ্ত সফরের কারণে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর জন্য ধানমন্ডিতে যাচ্ছেন না তিনি। শুধু তাই নয় কাতারের আমির  তার নামে করা মিরপুরের কালশী এলাকায় বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালসী উড়াল সেতু পর্যন্ত সড়কটি উদ্বোধন করতেও যাচ্ছেন না। তার সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎও হচ্ছে না।

[৪] আগামীকাল মঙ্গলবার বিকাল ৩টায় কাতারের মহামহিম আমির শেখ তামিম বিন হামাদ আল থানির এই দুটি স্থাপনা উদ্বোধনের কথা ছিলো।

কেজে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়