শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৪, ০৬:২৫ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৪, ০৯:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুব শিগগিরই ভিভ রিচার্ডস ঢাকা আসবেন

খুররম জামান: [২] সফররত এন্টিগুয়া ও বারমুডার পররাষ্ট্রমন্ত্রী চেট গ্রিন রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন। এন্টিগুয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকায় যখন এন্টিগুয়ার কনসুলেট খোলা হবে তখন তিনি এখানে আসবেন। এটি এ বছরই হবে।

[৩] তিনি জানান, যেসব বাংলাদেশি এন্টিগুয়া সফর বা বিনিয়োগ করতে চায় তাদের সুবিধার জন্য বাংলাদেশে তারা একটি কনসুলেট খুলবে। একই সঙ্গে এন্টিগুয়ান যারা বাংলাদেশ সফর বা বিনিয়োগ করতে চায়, এটি তাদের জন্যও সহায়ক হবে বলে তিনি জানান।

[৪] চেট গ্রিন জানান, অনেকে মনে করতে পারে আমি এত দূরে বাংলাদেশে কেন এসেছি। প্রথমত, বিশ্বাস করি আমরা সবাই একক পরিবারের অংশ। দ্বিতীয়ত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে এশিয়াতে আরও বেশি সম্পৃক্ত হবে এবং আমরা বিশ্বাস করি হয়তো বাংলাদেশ সবচেয়ে ভালো জায়গা, যেখান থেকে সম্পর্ক শুরু করা যায়।

[৫] তিনি আরও জানান, বাংলাদেশের সঙ্গে পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় এন্টিগুয়া। কারণ এ বিষয়ে তাদের ৬০ বছরের অভিজ্ঞতা আছে। ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশিরা পর্যটন খাতে পড়াশোনা করতে পারে এবং এ জন্য তারা স্কলারশিপ দেবে। এছাড়া দুই দেশের মধ্যে ভিসামুক্ত অ্যারেঞ্জমেন্টের প্রস্তাব করেছে এন্টিগুয়া অর্থাৎ দুই দেশ একে অপরকে অন অ্যারাইভাল ভিসা সুবিধা দেবে বলেও তিনি জানান। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ