শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৪, ০৪:১৯ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২৪, ০৯:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আংশিক চালু হয়েছে চাঁদপুর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র

মিজান লিটন, চাঁদপুর: [২] সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে বন্ধ থাকা চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র এক বছর দুই মাস পর আবারও চালু হয়েছে। তবে গ্যাস সংকট থাকায় এখনই শতভাগ বিদ্যুৎ উৎপাদনে যেতে পারছে না কেন্দ্রটি। বর্তমানে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

[৩] বিদ্যুৎ কেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী মো. আকতারুজ্জামান  এসব তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৬মিনিট থেকে বিদ্যুৎ কেন্দ্রটি চালু হয়েছে। ২০২২ সালের ৬ ডিসেম্বর পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎ কেন্দ্র। বুয়েটসহ অন্যান্য অভিজ্ঞ প্রকৌশলীরা কয়েকদফা চেষ্টা করেও চালু করতে পারিনি এটি। এরপর ২০২৩ সালের নভেম্বর মাসে চালু হওয়ার কথা থাকলে এলসি সংক্রান্ত জটিলায় তা সম্ভব হয়নি।

[৪] উপ-সহকারী প্রকৌশলী মো. আকতারুজ্জামান আরও বলেন, ২০২২ সালে ৬ ডিসেম্বর রক্ষাণাবেক্ষণ কাজের জন্য বন্ধ হয় দুটি ইউনিট। একটি ৫০ মেগাওয়াট এবং অপরটি ১০০ মেগাওয়াট। এখন ১০০ মেগাওয়াট কেন্দ্রটি চালু করা হয়েছে। গ্যাস বুষ্টার বিকল হওয়ায় কিছুটা বিলম্ব হয়। বর্তমানে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। গ্যাস সরবরাহ ঠিক থাকলে ৮০ থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়ে উঠবে।

[৫] ২০১০ সালের ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুর শহরের গুনরাজদী এলাকায় বিদ্যুৎ কেন্দ্রটির ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এক হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করে চায়না চেংদা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। ২০১২ সালের জানুয়ারি মাসে পরীক্ষামূলক উৎপাদন শুরুর পর ২০১৩ সালের ২০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ