শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৩, ০৪:০১ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৩, ০৪:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসীদের ট্রাফিক জরিমানা পরিশোধে কুয়েতের নতুন আইন! 

মুসবা তিন্নি: [২] শনিবার থেকে এই আইন কার্যকর হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েত থেকে দেশে সফরে যাওয়ার আগে প্রত্যেক প্রবাসীকে ট্রাফিক জরিমানা থাকলে সেটি পরিশোধ করতে হবে। সূত্র: অ্যারাবিয়ান বিজনেস

[৩] যেকোন প্রবাসী স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা পরিশোধ করতে পারবে। এছাড়া সাধারণ ট্রাফিক বিভাগের সঙ্গে সংযুক্ত বিভাগগুলিতে গিয়ে তাদের বকেয়া পরিশোধ করারও সুযোগ রয়েছে।

[৪] এই বিভাগগুলো রয়েছে কুয়েতের বিভিন্ন সরকারি কার্যালয়ে, সেইসাথে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরসহ স্থল ও সমুদ্রবন্দরের মধ্যে অবস্থিত অফিসগুলিতেও এই জরিমানা পরিশোধ করা যাবে।

[৫] কুয়েতের অভ্যন্তরে জনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে এবং দেশটির সড়ক দুর্ঘটনা কমাতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

[৬] নিয়ম কার্যকর হওয়ার প্রথম দিনেই ৪০৫টি ট্রাফিক আইন লঙ্ঘন বাবদ প্রবাসীদের কাছ থেকে ৩১ হাজার দিনার সংগ্রহ করা হয়েছে কুয়েতের বিমানবন্দরে।

[৭] অন্যদিকে জরিমানা পরিশোধ করতে ব্যর্থ এমন ১০ প্রবাসীকে কুয়েত থেকে সেদেশ ত্যাগ করতে দেয়া হয়নি। সম্পাদনা: ইকবাল খান

এমটি/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়