শিরোনাম
◈ বিএনপির ৫২ দিনের সরকার নানামুখী চাপে, একাট্টা হচ্ছে সরকার বিরোধীরা ◈ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত ◈ অবৈধ মজুতবিরোধী অভিযানে একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল ◈ অশ্লীল-আপত্তিকর ভিডিও, মুচলেকায় ছাড়া পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা ◈ মোহামেডানকে ২-১ গো‌লে হারা‌লো আবাহনী ◈ নাহিদ রানার প্রশংসায় ইং‌লিশ ক্রিকেটার মঈন আলী ◈ বাংলা‌দেশ এবার হারা‌লো চাই‌নিজ তাই‌পে‌কে ◈ অনুমতি না পেয়ে পথ বদল, হরমুজ থেকে ফিরে যাচ্ছে বাংলাদেশি জাহাজ ◈ ইসরায়েলি প্রতিবেদনে উঠে এলো ইরান যুদ্ধের ভয়াবহতা ◈ ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০৮:২০ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৮:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসী শ্রমিকদের স্বামী-স্ত্রীকেও কাজের সুযোগ দিচ্ছে সৌদি

আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব: সৌদি প্রবাসী কর্মীদের জন্য নতুন সুসংবাদ দিলো মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ সৌদি আরব। 

সৌদির গেজেট প্রতিবেদনে বলা হয়েছে, প্রবাসী কর্মীদের সঙ্গে তাদের সঙ্গীদেরও নিয়োগ দেওয়ার একটি নতুন নীতি চালু করা হয়েছে। তবে এসব নিয়োগের ক্ষেত্রে কিছু শর্ত পালন করতে হবে।

জানা যায়, শুধু স্বামী বা স্ত্রী নয়, সৌদি প্রবাসী নারীদের রক্তের সম্পর্কের আত্মীয়দেরও একই সুবিধা দেবে সৌদি আরব । 

দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় প্রবাসী কর্মীদের জন্য এমন নীতির অনুমোদন দিয়েছে। দেশটিতে অর্থনৈতিক কার্যক্রম বিকাশের লক্ষ্যেই এমন উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করা হয়। 

প্রবাসীদের সঙ্গীদের নিয়োগের জন্য পদ শূন্য থাকার পাশাপাশি অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে। এজন্য তাদের  নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে । 

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়