শিরোনাম
◈ গালফ দেশগুলোর সঙ্গে আকাশ প্রতিরক্ষায় বিলিয়ন ডলারের চুক্তি চূড়ান্ত করল ইউক্রেন ◈ আদালতের সিদ্ধান্ত আসার আ‌গেই ট্রফি নিয়ে প্যারেড সেনেগালের ◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ১২:৪৪ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে নির্যাতনের শিকার তরুণী, দেশে ফেরার আকুতি

নিউজ ডেস্ক: সৌদি আরবে নির্যাতনে শিকার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উছমানপুর গ্রামের রুজিনা আক্তার (২৭) দেশে ফেরার আকুতি জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তার ওপর বর্বরোচিত নির্যাতনের বর্ণনা দেন তিনি। ভিডিওতে দেখা যায়, তার শরীরে নির্যাতনের একাধিক চিহ্ন রয়েছে।

রুজিনার বাবা সুন্দর আলী মেয়েকে দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও হবিগঞ্জ কোর্টে দালাল দুলাল মিয়াসহ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

সুন্দর আলী জানান, গত ২১ ডিসেম্বর দুলাল মিয়া তার মেয়েকে ঢাকার মডেল এভিয়েশন সার্ভিসের মাধ্যমে সৌদি আরবের দাম্মাম শহরে পাঠান। বেশি বেতনের প্রলোভন দেখিয়ে সৌদি আরবের একটি বাসায় কাজ করছিলেন মেয়েটি। কিন্তু বাসার মালিক প্রতিদিন নির্মম নির্যাতন চালাচ্ছেন। তারা চিকিৎসা না করায় দিন দিন শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছেন তিনি। দেশে ফেরার জন্য বারবার ভিডিও কলের মাধ্যমে আকুতি জানাচ্ছেন রুজিনা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, রুজিনা আক্তার খুবই গরিব ঘরের মেয়ে। নিজের পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে দালালের মাধ্যমে বিদেশ যায়। কিন্তু নির্যাতনের খবর শুনে ও ভিডিও দেখে দুঃখ পেয়েছি। তাকে ফিরিয়ে আনার জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা ও হবিগঞ্জ পিবিআইয়ের উপপরিদর্শক মোজাহিদ মিয়া গণমাধ্যমকে বলেন, মামলাটি তিনি তদন্ত করছেন এবং প্রাথমিক সত্যতা পেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়