শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৪, ০৬:৪৪ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২৪, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতায় বাংলাদেশ  উপ-হাইকমিশনে গণহত্যা দিবস পালিত

খুররম জামান: [২] বাংলাদেশ গ্যালারীতে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে গণহত্যা দিবস হিসেবে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর উপ-হাইকমিশনার  আন্দালিব ইলিয়াস সকল কর্মকর্তাকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।  গণহত্যা দিবস নিয়ে আলোচনা করেন মিনিস্টার (রাজনৈতিক) ও দূতালয় প্রধান, সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান এবং প্রথম সচিব (বাণিজ্যিক), মো.শামসুল আরিফ।

[৩] সমাপনী বক্তব্যে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার, আন্দালিব ইলিয়াস ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে এবং পরবর্তী ৯ মাসব্যাপী মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন যে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সর্বোচ্চ আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। গণহত্যা নিরসনে এবং ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য বাংলাদেশ সরকারের নিরন্তর প্রচেষ্টার কথা তিনি তুলে ধরেন। একই সাথে তিনি সবার প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে, শহীদদের স্বপ্ন পূরণে, সোনার বাংলা গড়ে তুলতে।

[৪] অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তারিকুল ইসলাম। সর্বশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়