শিরোনাম
◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:০৭ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে মানিক- সাকিব

মেহেদী হাসান, বশেমুরবিপ্রবি: [২] গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (বশেমুরবিপ্রবি প্রেসক্লাব) এর ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

[৩] নতুন কমিটিতে দৈনিক সময়ের আলো এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ মাহবুবুল ইসলাম মানিক সভাপতি এবং দ্যা ডেইলি মেসেঞ্জার এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী হাসান সাকিব কে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

[৪] আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম, নির্বাচন কমিশনার ও জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম এবং নির্বাচন কমিশনার ও বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা তারিক হাসান লিটু।

[৫] বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সদস্যরা সকাল ১০ থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভোট প্রদান করেন।

[৬] নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সমীরণ সাহা (দৈনিক গণকণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক পদে আতিক ফয়সাল (দৈনিক ঢাকা প্রতিদিন) ও তানিম কাজী শুভ (আরটিভি অনলাইন), সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান (দৈনিক নয়া দিগন্ত), কোষাধ্যক্ষ পদে সমান ভোট পাওয়ায় প্রথম ৬ মাস হাবিবুর রহমান আসিফ (ডেইলি বাংলাদেশ মোমেন্টস) এবং দ্বিতীয় ৬ মাস আলি হাসান রিয়ন (এশিয়ান টিভি অনলাইন), দপ্তর সম্পাদক শেখ রাসেল (দৈনিক সংবাদ) এবং প্রচার সম্পাদক মাসুদ রানা (দৈনিক তৃতীয় মাত্রা)।

[৭] এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোশারফ হোসেন লিমন (দৈনিক দেশের কন্ঠ) ও রেজওয়ান হোসেন (আমাদের বার্তা)। উপদেষ্টা হিসাবে থাকবেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আরএস মাহমুদ (ইত্তেফাক)। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ