শিরোনাম
◈ গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দার বৈঠকের অভিযোগ, প্রমাণ দিতে রাশেদ খানকে জামায়াতের চ্যালেঞ্জ ◈ ভোগান্তিতে ২২ হাজার যাত্রী, রিয়াদ বিমানবন্দরে বুধবার থেকে ফ্লাইট চালুর সম্ভাবনা ◈ ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের সময় এগিয়ে এসেছে, বাংলাদেশে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ জাপানের বিগ-বি পরিকল্পনা কী, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে বাংলাদেশের সম্ভাবনা এবং ভারতকে যুক্ত করতে চায় কেন? ◈ মাদুশাঙ্কার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ধস পাকিস্তানের, ফাইনা‌লে শ্রীলঙ্কা ◈ আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ কর‌বে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ বুধবার মিরপুরে বাংলা‌দেশ-ও‌য়েস্ট ইন্ডিজ সি‌রি‌জের প্রথম টেস্ট ◈ জাপানের চাকরির বাজারে বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ সুন্দরবনের পশুর নদীতে ১২৫০ টন কয়লাবোঝাই জাহাজডুবি, ঝুঁকিতে জীববৈচিত্র্য ◈ পর্যটকদের জন্য সুখবর, সেন্টমার্টিনে রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৩, ০৮:০০ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৩, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্ধ মিডিয়া খুলে দেয়া ও গণতন্ত্র পুনরুদ্ধার পর্যন্ত আন্দোলন চলবে: ডিইউজে

শহীদুল ইসলাম: [২] সাংবাদিকদের ওপর পুলিশের হামলা ও নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার  (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজের) বিক্ষোভ মিছিল-সমাবেশে নেতৃবৃন্দরা এ কথা বলেন।

[৩] সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল হাইকোর্টের সামনে কদম ফোয়ারা, তোপখানা রোড, পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। 

[৪] ডিইউজের সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সাঈদ খানের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক সভাপতি  রুহুল আমিন গাজী, বিএফইউজের মহাসচিব নুরুল আমিন রোকন, ডিইউজের সাবেক সভাপতি কাদের গনি চৌধুরী, ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম। 

[৫] সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, এ সরকারের আমলে সাগর- রুনিসহ ৬০জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। তাদের বিচার হয় না। কিন্তু বিরোধী মতের খুঁজে খুঁজে বিচার করা হচ্ছে। আওয়ামী লীগ ও গণতন্ত্র একসাথে চলে না। দেশে ভোটাধিকার নেই। পেশি কায়দায় দেশ চালাচ্ছে সরকার। গণতন্ত্র ও বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনতে হলে এ সরকারকে বিদায় দিতে হবে। 

[৬] সাংবাদিক নেতারা আরো বলেন, সরকার ক্ষমতা থাকার জন্য নতুন করে যে নীল নকশা করছে, তা সফল হতে দেয়া হবে না। সকল সাংবাদিকদের চলমান এ আন্দোলনে শরীক হবার আহবান জানাচ্ছি। 

[৭] সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএফইউজে কোষাধ্যক্ষ খায়রুল বাশার, ডিইউজে কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, ডিআরইউর সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, ডিইউজের সাবেক সহসভাপতি শহীদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবুল কালাম মানিক, আক্তার হোসেন মাসুম, শাহ মনওয়ার জাহান কবির, বিএফইউজের সাবেক দপ্তর সম্পাদক আবু ইউসুফ।

[৮] ডিউজের সহ সভাপতি রাশেদুল হক, সাবেক দফতর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমর, নির্বাহী পরিষদ সদস্য ফখরুল ইসলাম, সাবেক নির্বাহী পরিষদ সদস্য এইচ এম আল আমিন, আমিনুল ইসলাম, মাজহারুল আলম, এ এইচ এম রাসেল পাটওয়ারী, সাখয়াত ইবনে মঈন চৌধুরী, রাজু আহমেদ, নিজাম উদ্দিন দরবেশ প্রমুখ। সম্পাদনা: তারিক আল বান্না

এসআই/টিএবি/এনএইচ

  • সর্বশেষ