শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:৩৩ বিকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবি সাংবাদিক সমিতির সভাপতি তানভীর, সম্পাদক মামুন

মাহমুদুল হাসান তানভীর ও মোঃ মামুন শেখ

অপূর্ব চৌধুরী, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংবাদিক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি মাহমুদুল হাসান তানভীর এবং সাধারণ সম্পাদক পদে দর্শন বিভাগের শিক্ষার্থী দৈনিক জনকণ্ঠের সংবাদদাতা মোঃ মামুন শেখ নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল চারটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সোলাইমান সালমান। সাথে ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব মমতাজী ও যুবাঈর হুসাইন সামী। এর আগে সকাল ১১টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত।

কার্যকরী পরিষদের অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী সাগর হোসেন (দ্য ডেইলি ক্যাম্পাস), যুগ্ম-সাধারণ সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩তম ব্যাচের রায়হান আহমেদ (জাগো নিউজ), সাংগঠনিক সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩তম ব্যাচের মিনহাজুল ইসলাম (দৈনিক মানবকন্ঠ), কোষাধ্যক্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের জয়নুল হক (মানবজমিন), দপ্তর ও প্রকাশনা সম্পাদক বাংলা বিভাগের ১৪তম ব্যাচের ইমরান হুসাইন (দৈনিক সমকাল)।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য-১ পদে ইসলামিক স্টাডিজ বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মাহাতাব লিমন (ঢাকা পোস্ট), কার্যনির্বাহী সদস্য-২ পদে একই ব্যাচ ও বিভাগের তৌফিকুর রহমান (দৈনিক আজকালের খবরের) নির্বাচিত হয়েছেন।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়