শিরোনাম
◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা ◈ কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৮:২২ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৮:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানহানির মামলা থেকে খালাস পেলেন  পাঠকনিউজ সম্পাদকসহ ৪ জন

আইনজীবীদের সঙ্গে খালাসপ্রাপ্ত সাংবাদিকরা

অনুজ দেব: মানহানির একটি মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন অনলাইন নিউজ পোর্টাল পাঠক ডট নিউজ সম্পাদক ও সংবাদ সংস্থা ইউএনবি’র চট্টগ্রাম প্রতিনিধি  সাইফুল ইসলাম শিল্পীসহ ৪ জন।

শ্বশুর বাড়ীতে নির্যাতনের শিকার এক গৃহবধুর পক্ষে পাঠক ডট নিউজসহ অন্যান্য সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের জেরে সীতাকুণ্ডের নূরুল আলমের দায়েরকৃত মানহানির মামলাটি সোমবার দুপুরে খারিজ করে দেন চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ এর বিচারক বেগম জিহান সানজিদা।

সাংবাদিকদের পক্ষে মামলা পরিচালনাকারী মানবাধিকার নেতা এডভোকেট জিয়া হাবিব আহসান বলেন, মামলাটি মূলত সাংবাদিকদের হয়রানি করার উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল। যে অভিযোগে মামলা করা হয়েছে সে মোতাবেক আইনের ধারা অনুসরণ করা হয়নি। আমরা বিজ্ঞ আদালতেবে তা বুঝাতে সক্ষম হয়েছি। আদালত আমাদের আবেদন আমলে নিয়ে মামলাটি খালাস করে দেন। 

তিনি বলেন, সংবাদপত্র ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা বা আইনী ব্যবস্থা নেয়ার জন্য সরকারে প্রেস কাউন্সিল রয়েছে। মানুষ প্রেস কাউন্সিলে অভিযোগ না করে শুধুমাত্র হয়রানী করার জন্য সিভিল আদালতে মামলা করে। এটি একটি খারাপ নজির।

খালাস পাওয়া অন্যরা হলেন- উইমেন ভয়েস বিডি ডট কমের সম্পাদক সৈয়দা সাজিয়া আরফিন, সাংবাদিক সৈয়দা ফাতেমাতুজ জোহরা এবং নির্যাতিতা গৃহবধূ ফারজানা আক্তার। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়