শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩ মে, ২০২৪, ০৬:৪৯ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৪, ০৬:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিকলীর সাংবাদিক সৈয়দ হোসেনের ইন্তেকাল 

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: [২] দৈনিক যায়যায়দিন পত্রিকার নিকলী উপজেলা প্রতিনিধি মো: সৈয়দ হোসেন (৫২) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (১৩ মে) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

[৩] মরহুমের পরিবারে স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তান রয়েছে। সৈয়দ হোসেনের মৃত্যুতে কিশোরগঞ্জে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

[৪] পারিবারিকভাবে জানা যায়, প্রচন্ড গরমে জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে ফুসফুসে প্রদাহ বোধ করলে গত ১ মে রাতে তাকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

[৫] সেখানে তার নিউমোনিয়া ধরা পড়ে। চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ২ মে সকালে সেখানে ভর্তি করা হলে চিকিৎসকগণ পরীক্ষা নিরীক্ষা করে অবস্থার অবনতি দেখে ৩ মে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আইসিইউতে রাখা হয়। পরে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। গতকাল সোমবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

[৬] সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিকলী সদরের বড়হাটি গ্রামে বাড়িতে তার মরদেহ নিয়ে আসা হলে আত্মীয়-স্বজন, সহকর্মী ও এলাকাবাসী একনজর তাকে দেখতে ভিড় করেন। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। সন্ধ্যা সাড়ে সাতটায় নিকলী পুকুরপাড় মাদরাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মাদরাসা সংলগ্ন পুকুরপাড় কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

[৭] মো: সৈয়দ হোসেন দীর্ঘদিন থেকেই সাংবাদিকতা পেশার সাথে যুক্ত ছিলেন। তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছেন। এছাড়াও তিনি সাংস্কৃতিক ব্যাক্তিত্ব হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা এবং রাজনৈতিক  সামাজিক সাংস্কৃতিক ও
পেশাজীবী সংগঠনের লোকেরা শোক প্রকাশ করেছেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়