শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৩, ০৬:৫৪ বিকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২৩, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 যে কথা যায়নি বলা

হাসান আল বান্না

হাসান আল বান্না: কতদিন পথের ধারে, ভরদুপুরের সূর্যালোকে অথবা অন্ধকার রাতে বিনিদ্র রজনীতে দাঁড়িতে বহু প্রতীক্ষা করেছি কিন্তু বলা হয়নি। অনেক দিন চোখের সামনেই দৃশ্যমান ছিলে আর তা হয়তো রোবটের মতো কেবলই আমার চোখের মাঝে। তখনও বলতে চেয়েছি কিন্তু পারিনি। 

মানবসভ্যতার শুরু থেকে এই পর্যন্ত পৃথিবীতে বিচরণকারী কিছু মানুষ তার অব্যক্ত কিছু কথা বলতে পারেনি। এভাবে হৃদয়ের কোনে জমাকৃত কথা নিয়ে হয়তো কেউ কেউ শতবর্ষও পার করে পাড়ি জমিয়েছে ওপাড়ে। কিন্তু তার কথা অধরাই রয়ে গেছে। বলবে কাকে?  কীভাবে বলবে? কেউ বলার মানুষটিকে পেয়ে খেই হারিয়ে আর বলেনি অথবা কেউ কেউ বলার মানুষটিকেই পাইনি। অপেক্ষায় কেটেছে বহু বসন্ত।

আচ্ছা এই অব্যক্ত কথা গুলো বলতে পারলে কি হতো? আর যদি বলা না হইত তবেও বা কি হইতো! কিংবা এ জীবন বহিতো বা কীসে? জীবন তার নিজস্ব ছন্দ রয়েছে। যে ছন্দ প্রকৃতির সাথে গাঁথা। প্রকৃতির অমোঘ নিয়মেই জীবন কাটে। হৃদয়ের সাথে জীবনের সম্পর্ক একেবারেই নেই। 

পৃথিবীতে সূর্য উঠা আর অস্তমিত হওয়ার সাথে জীবনও একসময় এভাবেই পাড়ি জমায় অনন্তকালের যাত্রায়। কিন্তু হৃদয়ে থাকা সদা বিরহের যন্ত্রণায় যখন অব্যক্ত কথা গুলো বলতে পারেনি। 

আর আমি “বসে আছি পথ চেয়ে, ফাগুনেরও গান গেয়ে, যত ভাবি ভুলে যাব, মনও মানে না”

তবে অপেক্ষার প্রহর গুনতে গুনতে কোন একসময় সেই মানুষটিও চলে আসে চোখের ভিতর যে রেটিনা আছে সেখানে। হঠাৎ দেখে চমকে নির্বাক হয়ে থমকে গেছি , মনে হলো দেখে তারে অনেক দিনের চেনা। 

বহু বছর পর হঠাৎ দেখলে এমনটি মনে হয়। হবে না কেন বহু বছর আগে শেষ হয়ে যাওয়া সে যে হৃদয়চ্ছেদ করে মুহূর্তেই মনের দুয়ারে এসে হাজির হলো। কিন্তু আমি তো নির্বাক হতভম্ব। আজও কেন জানি পারছিনা। তাই তো বলি : যে কথা যায় না বলা শুধু বোঝা যায়, মনের গভীরে শুধু আলো হয়ে রয়ে যায়.....

লেখক : কথাসাহিত্যিক ও সাংবাদিক 

এইচএ/ এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়