শিরোনাম
◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির ◈ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি সব ব্রাজিলের  ◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা ◈ রামিসার বাসার পাশ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ, ৪ দিনেও মেলেনি খোঁজ ◈ অপরাধ দমনের বডিক্যাম এবার পিটি-প্যারেডে, সমালোচনার মুখে পুলিশের সিদ্ধান্ত

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৬, ০৬:২১ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেশি পানি খেলেই কি ত্বক উজ্জ্বল হয়? জানালেন বিশেষজ্ঞরা

বছরের পর বছর ধরে আমরা শুনে আসছি—উজ্জ্বল ও পরিষ্কার ত্বকের জন্য বেশি পানি পান করা জরুরি। কথাটা শুনতে যুক্তিযুক্ত মনে হলেও বাস্তবে বিষয়টি এতটা সরল নয়।

অনেকেই ভাবেন, বেশি পানি খেলেই ত্বক ভালো হয়ে যাবে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি আসলে তেমন নয়—বরং অতিরিক্ত পানি পান করলে ত্বকের চেয়ে প্রস্রাবই বেশি স্বচ্ছ হয়!

বিশেষজ্ঞের মতে, আমাদের শরীর নিজেই জানে কতটা পানি দরকার। শরীরে যখন পর্যাপ্ত পানি থাকে, তখন অতিরিক্ত পানি ত্বকে না গিয়ে কিডনির মাধ্যমে বের হয়ে যায়। কিডনি প্রতিদিন প্রচুর তরল ছেঁকে নেয় এবং প্রয়োজনীয় অংশ শরীরে রেখে বাকিটা প্রস্রাব হিসেবে বের করে দেয়। তাই খুব বেশি স্বচ্ছ প্রস্রাব অনেক সময় ইঙ্গিত দেয় যে আপনি প্রয়োজনের চেয়ে বেশি পানি পান করছেন।

২০১৮ সালে বার্লিনের একটি বিশ্ববিদ্যালয়ের পর্যালোচনায় দেখা গেছে, যাদের শরীরে আগেই পর্যাপ্ত পানি রয়েছে, তাদের ক্ষেত্রে অতিরিক্ত পানি পান ত্বকের উন্নতিতে তেমন কোনো প্রভাব ফেলে না। এমনকি ২০২৪ সালের একটি গবেষণায় দেখা যায়, শুধুমাত্র বেশি পানি পান করার তুলনায় ময়েশ্চারাইজার ব্যবহার ত্বকের জন্য বেশি উপকারী।

বিশেষজ্ঞরা আরও জানান, ত্বকের সুস্থতার জন্য শুধু পানি নয়, খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতিরিক্ত চিনি ব্রণের ঝুঁকি বাড়ায়, আর স্কিম মিল্ক হরমোনের মাত্রা বাড়িয়ে ত্বকের তেলগ্রন্থিকে সক্রিয় করে তোলে, যা লোমকূপ বন্ধ করে দিতে পারে।

এর বদলে স্বাস্থ্যকর চর্বি (যেমন স্যামন মাছ), ভিটামিন এ ও সি, জিঙ্কসমৃদ্ধ খাবার এবং নিয়মিত সানস্ক্রিন ব্যবহার ত্বকের জন্য বেশি উপকারী। অবশ্যই শরীরে পানির অভাব থাকলে পানি পান গুরুত্বপূর্ণ, তবে শুধু পানি পান করার পরিমাণ বাড়িয়ে দিলেই সব সমস্যার সমাধান হয় না।

আরেক বিশেষজ্ঞের মতে, বিষয়টি একপাক্ষিক নয়—পানি ও পুষ্টি দুটোই জরুরি। শরীর কতটা ভালোভাবে পানি ব্যবহার করছে সেটাও গুরুত্বপূর্ণ। যদি কেউ পুষ্টিহীনতায় ভোগে কিন্তু প্রচুর পানি পান করে, অথবা ভালো খাবার খেলেও পানিশূন্য থাকে—তাহলে কোনো ক্ষেত্রেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়