শিরোনাম
◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ১০:৩৫ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টির দিনে ঘরে ভ্যাপসা গন্ধ হবে ৫ মিনিটে সুগন্ধময় 

সাজিয়া আক্তার: আষাঢ়ে টানা বৃষ্টির প্রভাব পড়ে মানুষের জীবনযাত্রায়। এই সময় বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় জামাকাপড় শুকাতে বেশি সময় লাগে। এছাড়া ঘরের মেঝেও সারাক্ষণ স্যাঁতস্যাঁত করে। এমনকি দেওয়ালও ভিজে থাকছে। এসব কিছুর জন্য ঘরজুড়ে একটা ভ্যাপসা গন্ধ বিরাজ করে। এই গন্ধ দূর করতে রীতিমতো হিমশিম খায় সবাই।

এই বর্ষায় ভ্যাপসা গন্ধ এড়িয়ে আপনার ঘরকে সুগন্ধময় রাখতে যা করবেন

ঘরের দুর্গন্ধ দূর করার জন্য সব সময়ে দরজা-জানালা খোলা রাখুন। এতে আপনার ঘরে সব সময়ে হাওয়া-বাতাস চলাচল করবে। ফলে গুমোটভাব হবে না। আর গন্ধ হওয়ার সম্ভাবনাও কম থাকবে। কারণ একটা ঘরের ভেন্টিলেশন ঠিকঠাক হলে সেখানে পরিবেশ স্বাস্থ্যকর থাকে। দুর্গন্ধও অনেকটা কমে যায়।

১. একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে ফোটান। একবার ফুটে গেলে তাতে যোগ করুন শুকিয়ে রাখা লেমন গ্রাস। তারপর আরও ১০ মিনিট ফুটিয়ে নিন। এবার আঁচ বন্ধ করে পাত্র ঢাকা দিয়ে দিন। ঠাণ্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শেষে অন্য একটি কাচের শিশিতে এই মিশ্রণ ঢালুন। তাতে যোগ করুন কয়েক ফোঁটা লেমন গ্রাস অয়েল এবং পিপারমিন্ট অয়েল। এবার সেটি সারা ঘরে স্প্রে করুন। আপনার ঘরে একটি তরতাজাভাব অটুট থাকবে।

২. কাচের শিশিতে পর্যাপ্ত পরিমাণে ডিসটিলড ওয়াটার নিন। তাতে মেশান ৫ ফোঁটা লেমন এসেনশিয়াল অয়েল এবং রোজমেরি এসেনশিয়াল অয়েল। এরপর ২ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল মেশাতেও ভুলবেন না। প্রতিটি উপকরণ ভালোভাবে মেশানোর পরে একটি মিশ্রণ তৈরি করুন। সেটা স্প্রে করুন সারা ঘরে। সুগন্ধ অটুট থাকবে আর পোকামাকড়ও থাকবে দূরে।

৩. প্রতিদিন একবার করে ঘরের মেঝে মোছেন নিশ্চয়ই। এই ঘর মোছার পানিতে সুগন্ধি ফ্লোর ক্লিনার এবং অ্যান্টিসেপটিক মেশান। তারপর সেটা দিয়েই সারা বাড়ি মুছুন। রান্নাঘর থেকে বসারঘর, এমনকি বেডরুমেও ব্যবহার করুন এটি। তাতে সারা বাড়িতে সুগন্ধ ভরপুর থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়