শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৩, ১২:২৩ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২৩, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানহানি মামলায় ৩ কোটি টাকার ক্ষতিপূরণ পেলেন জাকির নায়েক

সাজ্জাদুল ইসলাম: [২] বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দায়ী জাকির নায়েকের মানহানি করায় মোটা অংকের ক্ষতিপূরণ দিয়েছেন মালয়েশিয়ার পেনাং রাজ্যের সাবেক উপমুখ্যমন্ত্রী রামাস্বামী পালানিসামি। তিনি মানহানির ক্ষতিপূরণ হিসেবে জাকির নায়েককে ১৫ লাখ ২০ হাজার রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩ কোটি টাকার বেশি) পরিশোধ করেছেন। সূত্র: মালয় মেইল

[৩] গত ২ নভেম্বর হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ১৭ নভেম্বর রামাস্বামী পালানিসামি তার ব্যাংক অ্যাকাউন্টে এই ক্ষতিপূরণের অর্থ পাঠিয়েছেন। গত ২ নভেম্বর পেনাং হাইকোর্টের বিচারক হায়াতুল আকমল আব্দুল আজিজ রামাস্বামীকে জাকির নায়েকের মানহানি করায় ১০ লাখের বেশি রিঙ্গিত ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন। পাশাপাশি, প্রকাশ্যে জাকির নায়েকের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশও দেন তিনি।

[৪] শুক্রবার (১ ডিসেম্বর) হাইকোর্টে একই বিচারকের আদালতে ক্ষমা চাওয়ার বিষয়টির ওপর স্থগিতাদেশ অর্ডার চেয়ে রামাস্বামীর আবেদন নিয়ে শুনানি হয়। পরে অবশ্য রামাস্বামী আবেদন প্রত্যাহার করে নেন। তবে কেন তিনি আবেদন প্রত্যাহার করেছেন তা জানা যায়নি।

[৫] ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯ সালে রামাস্বামীর চারটি মানহানিকর বক্তব্যের জন্য জাকির নায়েক তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। সে সময় ‘মালয়েশিয়া কি পলাতক জাকির নায়েককে আশ্রয় দিচ্ছে’ শীর্ষক একটি নিবন্ধ লেখেন রামাস্বামী। রামাস্বামীর বিরুদ্ধে আরেকটি মামলাও করেছিলেন জাকির নায়েক।

আসআই/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়