শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৩, ০৮:৪৬ সকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৩, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলুম কেয়ামতের দিন অন্ধকারের মতো গ্রাস করবে

ইসলাম ডেস্ক: আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, রাসুল (সা.) একদিন খুতবা দিতে দাঁড়িয়ে বললেন, إياكم والظلم فان الظلم ظلمات يوم القيامة وإياكم والفحش والتفحش وإياكم والشح فانما هلك من كان قبلكم بالشح أمرهم بالقطيعة فقطعوا وأمرهم بالبخل فبخلوا وأمرهم بالفجور ففجروا
তোমরা জুলুম থেকে বেঁচে থাক; জুলুম কেয়ামতের দিন অন্ধকারের মতো গ্রাস করবে। তোমরা অশ্লীলতা ও থেকে বেঁচে থাক। তোমরা দুনিয়ার সম্পদের লোভ থেকে বেঁচে থাক। লোভের কারণে তোমাদের আগে অনেকে ধ্বংস হয়েছে। লোভ তাদের প্ররোচিত করেছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে, কৃপণতা করতে, পাপাচারে লিপ্ত হতে, তারা তাই করেছে। সূত্র: জাগো নিউজ

এক ব্যক্তি দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসুল! কোন ইসলাম শ্রেষ্ঠ?

রাসুল (সা.) বললেন, ان يسلم المسلمون من لسانك ويدك
শ্রেষ্ঠ ইসলাম হলো তোমার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকবে।

ওই ব্যক্তি অথবা অন্য কেউ বললো, হে আল্লাহর রাসুল! কোন হিজরত শ্রেষ্ঠ?

রাসুল (সা.) বললেন, ان تهجر ما كره ربك
শ্রেষ্ঠ হিজরত হলো তোমার রব যা অপছন্দ করেন তা থেকে ‍তুমি হিজরত করবে বা তা ত্যাগ করবে।

এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়