শিরোনাম
◈ বাংলাদেশের ভোট নিয়ে যা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (ভিডিও) ◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী

প্রকাশিত : ২৪ মে, ২০২৩, ০৮:০১ রাত
আপডেট : ২৪ মে, ২০২৩, ০৮:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরমাণু ইস্যুতে ইরানের অবস্থান স্পষ্ট: খামেনেয়ী

রাশিদ রিয়াজ:ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আইন প্রণয়নে দেশটির জাতীয় সংসদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।

তিনি সংসদ সদস্যদের উদ্দেশে বলেছেন, 'আপনারা সংসদে যেসব আইন অনুমোদন করেছেন সেগুলোর মধ্যে কোনো কোনোটি কৌশলগত আইন যা সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য। কৌশলগত পদক্ষেপ বিষয়ক আইনটি দেশকে পরমাণু ইস্যুতে কিংকর্তব্যবিমূঢ়  অবস্থা থেকে রক্ষা করেছে। আমাদেরকে কী করতে হবে তা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এই আইনে এবং আমরা এখনও বিশ্বজুড়ে এর প্রভাব দেখতে পাচ্ছি'।

সংসদ সদস্যরা আজ সকালে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন।

ইরানের সর্বোচ্চ আরও বলেন, বর্তমান সংসদ গঠিত হওয়ার পর থেকেই এই সংসদের প্রতি নিজের আস্থা ও আগ্রহের কথা জানিয়েছি। এখন তিন বছর আবারও বলছি আল্লাহর রহমতে এই সংসদ হচ্ছে বিপ্লবী, শিক্ষিত, তারুণ্যে উদ্দীপ্ত, উদ্যমী ও অধ্যবসায়ী। তিনি বলেন, বর্তমান ১১তম সংসদের সদস্যদের বৈশিষ্ট্য হলো তারা সাদাসিধে জীবনযাপন করেন। আমাকে যতটুকু জানানো হয়েছে তার ভিত্তিতে বলছি তাদের আচরণে ভাবের আতিশয্য নেই। নিজেদেরকে সাধারণ মানুষের চেয়ে উঁচু স্তরের মনে করেন না এসব সংসদ সদস্য। এসব গুণ ধরে রাখতে হবে।

এর আগে তিনি খোররামশাহর মুক্ত দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। ১৯৮২ সালের এই দিনে আগ্রাসী সাদ্দাম বাহিনীর দখল থেকে খোররামশাহরকে মুক্ত করতে সক্ষম হন ইরানি যোদ্ধারা।#

  • সর্বশেষ
  • জনপ্রিয়