শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভ্যাট–কর সমন্বয়ের পর কমল এলপি গ্যাসের দাম ◈ পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির ◈ জাপানে এক কোটির বেশি কর্মীর চাহিদা, দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ ◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি

প্রকাশিত : ২৬ মে, ২০২২, ০৩:০৩ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২২, ০৬:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজের খরচ আরো ৫৯ হাজার টাকা বাড়ল

মাজহারুল ইসলাম: [২] সৌদি আরবের খরচের বিবরণী পাওয়ার পর এবারের হজ প্যাকেজ প্রতি আরো ৫৯ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সচিবালয়ে কমিটির সভা শেষে ব্রিফিংয়ে বৃহস্পতিবার তিনি এ তথ্য জানিয়েছেন।

[৩] এ জন্য তফসিলি ব্যাংকগুলো শনিবারও খোলা থাকবে। আগামী সোমবারের (৩০ মে) মধ্যে এ টাকা জমা দেবেন হজযাত্রীরা।

[৪] হজ প্যাকেজ ১-এ আগে ছিল ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। এখন তা বেড়ে হবে ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা। অন্যদিকে, প্যাকেজ ২- এ আগে ছিল ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা। এখন তা বেড়ে হবে ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা। এছাড়া, বেসরকারি পর্যায়ে আগে ছিল ৪ লাখ ৬৩ হাজার টাকা। এখন হবে ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়