শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১০:১৩ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা ৪৫ দিন জামায়াতে নামাজ পড়ে পুরস্কার পেল শিক্ষার্থীরা

নামাজ পড়ে পুরস্কার পেল কোমলমতি শিক্ষার্থীরা

এইচ এম মিলন, কালকিনি (মাদারীপুর): মাদারীপুরের কালকিনিতে টানা ৪৫দিন জামায়াতের সঙ্গে মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পুরস্কার পেল বেশ কয়েকজন কোমলমতি মাদ্রাসা শিক্ষার্থীরা।

প্রত্যেক মানুষের নামাজের প্রতি আগ্রাহ বাড়ানোর লক্ষে এই উদ্যােগ গ্রহণ করেন পৌরসভার দক্ষিণ রাজদী গ্রামের শিকদার বাড়ি যুবসমাজ। 

শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় এ পুরস্কার প্রদান করা হয়। নামাজ আদায়কারী বিজয়ী শিক্ষার্থী সায়েম শিকদার ও সাইমুন মোল্লাকে বাইসাইকেল দেয়া হয়। এছাড়া বাকী নামাজে অংশগ্রহণকারীদের মাঝে পাঞ্জাবী ও টুপি প্রদান করা হয়েছে।

শিকদার বাড়ি যুব সমাজের কয়েকজন যুবক বলেন, মানুষকে নামাজের প্রতি আগ্রাহ বাড়াতে পারলে সমাজ থেকে জুলুম, অন্যায় ও অত্যাচারসহ বিভিন্ন খারাপ কর্মকান্ড কমে যাবে। তাই আমরা ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে এই নামাজের আয়োজন করেছি। যা দেখে সবার নামাজের প্রতি উৎস বাড়ে। সম্পাদনা: হ্যাপী

  • সর্বশেষ
  • জনপ্রিয়