শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:৫৭ বিকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাখাইনে সাংবাদিক হত্যার নিন্দা ইউনেস্কোর, সাগাইংয়ে খাদ্য সংকট, হাজার হাজার তরুণ দেশ ছাড়ছে

রাশিদুল ইসলাম: [২] ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল অড্রে আজৌলে মিয়ানমারে সাংবাদিক মিয়াত থু থানকে হত্যার নিন্দা জানিয়েছেন। তিনি এ হত্যাকাণ্ডের স্বাধীন তদন্তের দাবি জানান। আরটি
[৩] মিয়ানমারে এ পর্যন্ত ৬২ জন সাংবাদিককে আটক রেখেছে জান্তা সরকার। 

[৪] এদিকে মিয়ানমারের শিউবো জেলার সাগাইং অঞ্চলে তীব্র খাদ্য সংকট সৃষ্টি হয়েছে। মিয়ানমারের সেনারা ওই অঞ্চলে ঘেরাও ও তল্লাশী শুরু করার পর অন্তত ৫০ হাজার মানুষ এলাকা ত্যাগ করে চলেছে। 

[৫] দুই বছর আগে জান্তা সরকার মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতা গ্রহণ করার পর শিউবো জেলা থেকে অন্তত ৭০ হাজার মানুষ পালিয়ে গেছে। 

[৬] মিয়ানমারের পশ্চিমাঞ্চল তাজের ৪০টি গ্রাম থেকে ৩০ হাজার মানুষ পালিয়েছে। শিউবো এলাকায় ব্যাপক ধান উৎপাদন হয়। কিন্তু হাজার হাজার মানুষ এলাকা ত্যাগ করার পর কৃষি আবাদে লোকসংকট তৈরি হওয়ায় উৎপাদন ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। 

[৭]  এদিকে মিয়ানমারে হাজার হাজার তরুণদের বিভিন্ন দেশের দূতাবাসে ভিসা আবেদন করতে ভীড় জমাচ্ছেন। চিকিৎসা ও ভ্রমণসহ অন্যান কারণ দেখিয়ে এসব তরুণ দেশ ত্যাগ করতে চাচ্ছে কারণ দেশটির সরকার বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগ দিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে যুদ্ধক্ষেত্রে পাঠাতে প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়