শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৯:২২ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ২ বছরে ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত

সাজ্জাদুল ইসলাম: [২] রুশ বাহিনীর বিরুদ্ধে দুই বছরের যুদ্ধে এ সংখ্যক সেনা নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর দুই বছর পূর্তির পরদিন রোববার যুদ্ধে সৈন্য হারানোর এই হিসাব দিলেন জেলেনস্কি। সূত্র : সিএনএন, রয়টার্স

[৩] গত এক বছরের বেশি সময় পর যুদ্ধে প্রাণহানি ও সামরিক ক্ষয়ক্ষতি নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে সরকারিভাবে এ হিসাব প্রকাশ করা হলো। রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, তবে এ যুদ্ধে তাদের কত সেনা আহত হয়েছেন, সে হিসাব দিতে পারছেন না। এর কারণ আহত সেনাদের সংখ্যা প্রকাশ করা হলে তা রাশিয়ার জন্য রণকৌশল গ্রহণে সহায়ক হতে পারে। 

[৪] জেলেনস্কি বলেন, ‘এই যুদ্ধে ইউক্রেনের ৩ লাখ বা দেড় লাখ নয়, ৩১ হাজার সেনা প্রাণ হারিয়েছেন। নিহতের সংখ্যা নিয়ে (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) অবশ্য এমন নিয়ে মিথ্যাচার করছেন। সংখ্যা যাই হোক না কেন, তা আমাদের জন্য একটা অনেক বড় ক্ষতি।’

[৫] এর আগে সর্বশেষ ২০২২ সালের শেষ দিকে যুদ্ধের ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছিল ইউক্রেন। সেই সময় ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক জানিয়েছিলেন, একই বছরের ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনীর হামলা শুরুর পর ১৩ হাজার ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন। তবে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিজেদের সামরিক ক্ষয়ক্ষতি নিয়ে রাশিয়া কোনো হিসাব দেয়নি। তারা বিষয়টিকে গোপন বলে মনে করে। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়