শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০৯:৪৮ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় যুদ্ধ নয়, গণহত্যা চলছে ইসরায়েল: লুলা দা সিলভা

সাজ্জাদুল ইসলাম: [২] ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা শনিবার লুলা দা সিলভা নিজের এক্স হ্যান্ডলে এ কথা লিখেছেন। তিনি বলেন, উপত্যকায় ইসরায়েল নির্বিচার সাধারণ মানুষকে হত্যা করছে, গণহত্যা চালাচ্ছে। তিনি বলেন, এটা যদি গণহত্যা না হয়, তাহলে গণহত্যার সংজ্ঞা হয়তো অন্য কিছু। ইসরায়েল গাজায় নির্বিচার নারী ও শিশুদের হত্যা করছে। সূত্র: ডেইলি সাবাহ

[৩] গত রোববার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নে শীর্ষ সম্মেলনে বক্তব্য সময়কালে গাজায় চলমান ইসরায়েলি হত্যাযজ্ঞকে জার্মানীতে অ্যাডলফ হিটলারের নেতৃত্বে ইহুদিনিধনের (হলোকাস্ট) সঙ্গে গাজায় চলমান হত্যাযজ্ঞের তুলনা করেন লুলা দা সিলভা। এতে ভীষণ ক্ষুব্ধ হয় ইসরায়েল।

[৪] গাজায় ইসরায়েলের হামলা প্রসঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘এটা স্পষ্টই গণহত্যা। হাজার হাজার শিশু নিহত হচ্ছে। আরও হাজার হাজার নিখোঁজ। সেখানে সৈন্যরা নয়, প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। মূলত নারী ও শিশু। এটা যদি গণহত্যা না হয়, তাহলে হয়তো আমি জানি না গণহত্যা আসলে কী!’

[৫] লুলা দা সিলভার এ মন্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ইসরায়েল। ইসরায়েলে লুলাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। তেল আবিবে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতকে তলব করে লুলার এমন মন্তব্যের জন্য ব্রাজিলকে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় ইসরায়েল।

আইএস/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়