শিরোনাম
◈ এবার দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকে তলব ◈ বিনিয়োগে অনিশ্চয়তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রভাব, কমছে শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানি ◈ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ, মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ; সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◈ ও‌য়েলস‌কে ৩-২ গো‌লে হারা‌লো পর্তুগাল ◈ শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত পোশাকশিল্প, অস্থিরতা কাটবে কবে? ◈ রাজধানীতে ই-রিকশা চলাচলে নতুন নিয়ম, কারা পাবেন লাইসেন্স? ◈ উখিয়ার গাছপালাহীন পাহাড়ে ফিরেছে সবুজ, বাড়ছে বন্য প্রাণীর আনাগোনা ◈ বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ উৎস সৌদি আরব, চার মাসে এসেছে ২২০ কোটি ডলার ◈ ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করলেন বাবা, সিসিটিভি ফুটেজ ভাইরাল

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:৩৬ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফ্রিকা ও লাটিন আমেরিকায় মার্কিন উপনিবেশ গড়ার আহ্বান ব্লাকওয়াটার প্রতিষ্ঠাতার 

সাজ্জাদুল ইসলাম: [২] ব্লাকওয়াটার এর প্রতিষ্ঠাতা এরিক প্রিন্স তার পোডকাষ্ট ‘অফ লেশ’ এ নিজের পেশাগত মতামত প্রকাশকালে বলেছেন, সারা বিশ্বে এমন অনেক দেশ রয়েছে যারা নিজেরা নিজেদেরকে শাসন করার ক্ষমতা রাখে না। সূত্র: দ্য ইন্টারসেপ্ট, আল-মায়েদিন

[৩] সাবেক নেভি সিল সদস্য ও কুখ্যাত ভাড়াটিয়া বাহিনী ব্লাকওয়াটারের প্রতিষ্ঠাতা প্রিন্স আরও বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ কব্জা করতে তাদের ওপর পুণরায় মার্কিন সাম্রাজ্যবাদি হ্যাট লাগিয়ে দেওয়া দরকার হয়ে পড়েছে। প্রিন্স নিজেকে কিংফিশ বা মাছরাঙ্গা বলতে পছন্দ করেন। তিনি বেসরকারি নিরাপত্তা শিল্প পুণরুজ্জীবনের নেপথ্য নায়ক হিসেবে কাজ করেছেন।

[৪] ব্লাকওয়াটার গঠন এবং ইরাক যুদ্ধে ভূমিকার কারণে কুখ্যাতিপ্রাপ্ত প্রিন্স আরেকটি নিরাপত্তা কোম্পনিও প্রতিষ্ঠা করেন যার নাম রিফলেক্স রেসপন্সেস বা আ-টু। কুখ্যাতি থেকে রক্ষা পেতে তিনি ব্লাকওয়াটার কোম্পানিটি বিক্রি করে দেন।

[৫] সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন যু্েদ্ধর জন্য গোপনে ব্লাকওযাটার ও আরটু উভয় কোম্পানিকে ভাড়া করেছিল বলে অভিযোগ রয়েছে। ইরাকে হাজার হাজার মানুষ হত্যা করেছে এই ব্লাকওয়াটার যা মার্কিন সেনাদের চেয়ে অনেক বেশি। ব্লাকওয়াটার তাদের কোম্পানিতে সেনা ও কমান্ডার হিসেবে কলাম্বিয়া ও অন্যান্য লাটিন আমেরিকান সামরিক কর্মকর্তাদের নিয়োগ করতো।

[৭] গত সপ্তাহের ওই পোডকাস্টে প্রিন্স বলেন, তার মতে ওইসব দেশ নিজেদের শাসন করার ক্ষমতা রাখে না, তাই যুক্তরাষ্ট্রের দখল ও শাসনাধীনে আনা উচিৎ। এ ব্যাপারে তিনি আফ্রিকার উদাহরণ দিয়ে বলেন, ওরা নিজেদের শাসন করতে সক্ষম নয়। সম্পাদনা: রাশিদ

এসআই/আর/এইচএ

  • সর্বশেষ