শিরোনাম
◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০২:০৬ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২৩, ১২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিম্বাবুয়েতে গণতন্ত্র ক্ষুণ্নকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইকবাল খান: [২] সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক বিবৃতিতে বলেছেন, জিম্বাবুয়েতে গণতন্ত্রকে ক্ষুণ্ন করার জন্যে একটি নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতি ঘোষণা করছি। এই নীতি অনুযায়ি মার্কিন যুক্তরাষ্ট্র যেসব ব্যক্তিরা গণতন্ত্রকে ক্ষুণ্ন করছে বলে মনে করে সেসব ব্যক্তিদের ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে।

[৩] বিবৃতিতে বলা হয়েছে, জিম্বাবুয়েতে গণতন্ত্রকে ক্ষুণ্ন করছে এমন ধরনের কর্মকাণ্ড যার মধ্যে রয়েছে নির্বাচনী প্রক্রিয়া বিনষ্ট করা বা নির্বাচনে কারচুপি, ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা বা ভোটাধিকার প্রয়োগ করতে বাধা দেওয়া; রাজনৈতিক বিরোধী দলের সদস্যদের নির্বাচনী প্রক্রিয়া থেকে বিরত থাকতে বাধ্য করা; গণতান্ত্রিক, শাসন, বা মানবাধিকার সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনায় নিয়োজিত নাগরিক সমাজের সংগঠনগুলোর(সিএসও) কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেয়া; ভোটার, নির্বাচনী পর্যবেক্ষক বা সিএসও’সকে হুমকি কিংবা শারীরিক সহিংসতার মাধ্যমে ভয় দেখানোর মতো বিষয়।

[৪] জিম্বাবুয়ের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন করেছে এমন যে কেউ - ২০২৩ সালের আগস্টের নির্বাচন চলাকালীন এবং তারপরে হলেও- এই নীতি অনুযায়ি যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারেন। এইসব ব্যক্তিদের পরিবারের সদস্যরাও এই নিষেধাজ্ঞার অধীন হতে পারেন।

[৫] বিবৃতিতে আরও বলা হয়, ওইসব কর্মকাণ্ডে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেই এই ভিসা নিষেধাজ্ঞা নীতি কার্যকর হবে। মার্কিন যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য জিম্বাবুয়ের জনগণের আকাঙ্খাকে সমর্থন করে যাতে দেশটির জনগণের ইচ্ছার প্রতিফলন হবে এবং গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের সুরক্ষাকে শক্তিশালী করবে।

আইকে/একে

  • সর্বশেষ