শিরোনাম
◈ ঢাকায় প্রথম নারী এসপি শামীমা, ১১ কর্মকর্তার পদায়ন ◈ সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয় তাই আপস করে জুলাই সনদে সই করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’বলে দাবি করলেন ডা. তাহের (ভিডিও) ◈ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষে ৩ দিন পর চালু হলো পাসপোর্টধারী যাতায়াত ও বাণিজ্য ◈ সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ ◈ বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? ◈ কানাডায় অসদাচরণের শিকার ইরান ফুটবল ফেডা‌রেশ‌নের প্রতি‌নি‌ধিদল  ◈ শ্রীলঙ্কা নারী দ‌লের কা‌ছে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজও হার‌লো বাংলা‌দেশ ◈ দেশজুড়ে কালবৈশাখীর শঙ্কা, হতে পারে বজ্রসহ শিলাবৃষ্টি ◈ সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০৭:২০ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবার ফ্রান্সের ১০ টন চিকিৎসা সরঞ্জাম গাজায় পৌঁছাবে, ৩০ নভেম্বর যাবে ভাসমান হাসপাতাল 

এল আর বাদল: অবরুদ্ধ গাজায় জরুরি ভিত্তিতে চিকিৎসা সহযোগিতা পাঠাচ্ছে ফ্রান্স। মঙ্গলবার এক প্রতিবেদনে ভয়েস অব আমেরিকা এ তথ্য জানায়। প্যারিসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, এই সহায়তার মধ্যে রয়েছে ভাসমান হাসপাতাল সুবিধা এবং চিকিৎসা সরঞ্জাম।

দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরো জানান, আগামী ২৩ নভেম্বর বৃহস্পতিবার ১০ টনেরও বেশি চিকিৎসা সরঞ্জামবাহী বিমান পাঠাবে ফ্রান্স। এরপর আগামী ৩০ নভেম্বর দ্বিতীয় দফায় চিকিৎসা সহায়তা পাঠানো হবে। এর পাশাপাশি একটি সামরিক জাহাজ পাঠানো হবে যাতে ৪০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ডিক্সমুড নামের জাহাজটি কয়েকদিনের মধ্যেই মিশরে পৌঁছাবে। এছাড়াও গাজা থেকে অসুস্থ বা আহত শিশুদের সরিয়ে নেয়ার জন্য ফ্রান্সের বেসামরিক ও সামরিক বিমান ব্যবহার করা হবে বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়